বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৮৬৬

মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬৬ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪৫ জনে। অন্যদিকে একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জন।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত রোববার, সোমবার এবং মঙ্গলবারও ডেঙ্গুতে ছয়জন করে মারা যান।

এদিকে মাস হিসেবে চলতি বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হয়েছে অক্টোবরে। সদ্য বিদায়ী এ মাসে এডিস মশাবাহিত রোগটিতে প্রাণ গেছে ১৭৪ জনের। গত সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছিল।

প্রসঙ্গত, গত বছর সারাদেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। তার আগে ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

আরো