মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ণ

কক্সবাজারে স্কুল শিক্ষার্থীদের জন্য বিকাশ–বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ

‌বি‌ডি মেইল ডেস্ক

কক্সবাজারে স্কুল শিক্ষার্থীদের জন্য বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ বইপড়া কর্মসূচির সম্প্রসারণ করা হয়েছে। শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ সারাদেশে পরিচালিত হচ্ছে। এ বছর দেশের ৩৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৪০ হাজার বই বিতরণ করা হবে।

এরই অংশ হিসেবে সম্প্রতি কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়, কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কক্সবাজার মডেল হাই স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। বই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আঃ মান্নান, অবসরপ্রাপ্ত সচিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সাবেক ট্রাস্টি খোন্দকার মো. আসাদুজ্জামান এবং বিকাশ এর রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের ভাইস-প্রেসিডেন্ট সায়মা আহসানসহ অন্যান্য অতিথিরা।

বইপড়া কার্যক্রমকে আরও আকর্ষণীয় করতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে সমসাময়িক বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে ৪০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পাঠ্যপুস্তকের বাইরে বই পড়ার অভ্যাস গড়ে তুলে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরেই বই পড়া কর্মসূচি পরিচালনা করছে বিশ্বসাহিত্য কেন্দ্র। এই উদ্যোগকে আরও বিস্তৃত ও কার্যকর করতে ২০১৪ সাল থেকে অংশীদার হিসেবে রয়েছে বিকাশ। কর্মসূচির আওতায় ইতোমধ্যে সারাদেশে প্রায় ৪ লাখ বই বিতরণ করা হয়েছে, যা থেকে ৩ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩ লাখেরও বেশি শিক্ষার্থী উপকৃত হয়েছে।

আরো