গ্রাহকদের জন্য ‘এক্সপেরিয়েন্স জোন’ উদ্বোধন করলো লাফার্জহোলসিম
বিডি মেইল ডেস্ক
গ্রাহক ও নির্মাণ সংশ্লিষ্টদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি প্রথমবারের মতো ‘এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে। গতকাল (৯ ডিসেম্বর ২০২৫) রাজধানীর পূর্বাচলের জলসিড়ি আবাসন প্রকল্পে এ জোনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
লাফার্জহোলসিমের কমার্শিয়াল অ্যান্ড লজিস্টিকস ডিরেক্টর মাহফুজুল হক উদ্বোধন করেন এ সুবিধার। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোঃ আনিসুজ্জামান, হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর এ কে এম আতিকুর রহমান, বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর নীল আজাভেদোসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে মাহফুজুল হক বলেন, লাফার্জহোলসিম সবসময় উদ্ভাবন ও টেকসই নির্মাণ সমাধানে অগ্রণী ভূমিকা রেখে আসছে। এই এক্সপেরিয়েন্স জোন গ্রাহকদের নির্মাণ সামগ্রীর গুণগতমান, প্রযুক্তি, স্থায়িত্ব ও উপযোগিতা সরাসরি বুঝতে সহায়তা করবে।
এক্সপেরিয়েন্স জোনে বিভিন্ন সিমেন্ট ও নির্মাণ সামগ্রী প্রদর্শিত হচ্ছে, যেখানে গ্রাহকরা লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে পণ্যের শক্তি, স্থায়িত্ব ও পারফরমেন্স সম্পর্কে ধারণা নিতে পারবেন। এছাড়া টেকসই নির্মাণ, সবুজ প্রযুক্তি, বাড়ি নির্মাণে নির্দেশনা ও প্রকৌশলী ও রাজমিস্ত্রিদের জন্য পেশাগত পরামর্শও পাওয়া যাবে।
কোম্পানিটি জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে আরও এমন এক্সপেরিয়েন্স জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে, যাতে আধুনিক প্রযুক্তি ও সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে দেওয়া যায়।