শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ

শীতের পোশাকের যত্ন

রাজধানীতে কিছুটা দেরিতেই হলেও শীতের তীব্রতা অনুভূত হতে শুরু করেছে। বাহারি শীতের পোশাক পরে
বের হচ্ছেন সবাই। শীতকালে যেমন শরীরের যত্ন নেওয়া জরুরি, তেমনই শীতের পোশাকগুলোরও প্রয়োজন বিশেষ যত্ন। সাধারণ পোশাকের তুলনায় উষ্ণ পোশাকে থাকে ঘন ও সূক্ষ্ম তন্তু, যা ভুলভাবে পরিচর্যা করলে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

উলের সোয়েটার, ক্যাশমিয়ার, ফ্ল্যানেল, ফ্লিস, পলিয়েস্টার, নাইলন—এসব তন্তু দিয়ে তৈরি পোশাক ধোয়ার সময়
আকার বিকৃত হওয়া, পিলিং হওয়া, টান পড়া বা দুর্গন্ধ থেকে যাওয়ার ঝুঁকি বেশি। তাই সঠিকভাবে ধোয়া ও সংরক্ষণ করলে শীতের পোশাক বহুদিন নতুনের মতো ব্যবহার করা যায়।

মেশিনে ধোয়ার সময় করণীয়

শীতের পোশাক মেশিনে দেওয়ার আগে উল্টো করে নিতে হবে।

ফ্যাব্রিক সফটনার, তীব্র ক্লিনার বা ব্লিচ ব্যবহার না করে সামান্য পরিমাণ তরল ডিটারজেন্ট ব্যবহার করা ভালো।

সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস গরম পানি ব্যবহার করতে হবে—এতে পোশাক সঙ্কুচিত হবে না।

হুক বা বোতামযুক্ত পোশাকের সঙ্গে উলের পোশাক ধোয়া উচিত নয়; আঁটকে ক্ষতি হতে পারে।

স্পিন মোড সর্বোচ্চ ৫০০ আরপিএম বা জেন্টেল স্পিনে রাখতে হবে।

ফাস্ট স্পিন সাইকেল ব্যবহার করা যাবে না, কারণ এতে তন্তুর ক্ষতি হয়।

হাতে ধোয়ার সময় করণীয়

ঠান্ডা পানি ব্যবহার করতে হবে এবং ডিটারজেন্ট খুব মৃদু হওয়া উচিত।

ধোয়ার পর পানি ঝরাতে চিপে ধরা যাবে না। পরিষ্কার তোয়ালে দিয়ে আলতোভাবে পানি শুষে নিতে হবে।

ভেজা অবস্থায় ঝুলিয়ে শুকানো যাবে না; এতে পোশাক নিচে টেনে লম্বা হয়ে যেতে পারে।

আধুনিক ওয়াশিং মেশিনে সহজ পরিচর্যা

হাড়কাঁপানো ডিসেম্বর–জানুয়ারির শীতে হাতে শীতের পোশাক ধোয়া বেশ কষ্টসাধ্য। এ কারণে আধুনিক ওয়াশিং মেশিন, বিশেষত স্যামসাংয়ের এআই প্রযুক্তিযুক্ত মেশিন, পোশাকের ধরন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে কোমল ধোয়ার ব্যবস্থা করে।

বাবল প্রযুক্তি কাপড়ের গভীরের ময়লা তুলতে সাহায্য করে, তন্তু থাকে নরম ও টেকসই।

কাপড়ের পরিমাণ অনুযায়ী পানি, ডিটারজেন্ট ও বিদ্যুৎ ব্যবহার করে—অপচয় কম হয়।

ব্যবহারকারীর অভ্যাস শিখে রাখে এবং বারবার ব্যবহৃত সেটিংস মনে রাখে।

স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করা যায়, বাইরে থেকেও ধোয়ার অবস্থা জানা যায়।

শহুরে ব্যস্ত জীবনে হাত দিয়ে কাপড় ধোয়া সময়সাপেক্ষ। জায়গার সংকটেও শীতে কাপড় শুকানো কঠিন। এ পরিস্থিতিতে উন্নত প্রযুক্তির ওয়াশিং মেশিন শীতের পোশাককে নিরাপদ, টেকসই ও নতুনের মতো রাখার কার্যকর সমাধান দিয়েছে।

শীতের পোশাকের সঠিক যত্ন নিলে সেগুলো দীর্ঘদিন উষ্ণ, আরামদায়ক এবং ব্যবহার উপযোগী থাকে।

আরো