Sunday, 28 June, 2026, 9:31 am

দেশজুড়ে ডিস্ট্রিবিউশন চ্যানেলের ১৬ হাজারের বেশি কর্মীকে প্রশিক্ষণ দিলো বিকাশ

বি‌ডি মেইল ডেস্ক

হুন্ডি, বেটিং ও মানি লন্ডারিংসহ বিভিন্ন আর্থিক অপরাধ প্রতিরোধে আরও জোরালো পদক্ষেপের অংশ হিসেবে দেশজুড়ে বিকাশের ডিস্ট্রিবিউশন চ্যানেলের ১৬ হাজারের বেশি কর্মীকে নিয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে বিকাশ।

মাসব্যাপী এই কর্মশালায় বিকাশের ডিস্ট্রিবিউটর, রিজিওনাল সেলস টিম এবং ডিস্ট্রিবিউশন হাউজের ফিল্ড ফোর্সের সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মশালাগুলোতে এজেন্ট নেটওয়ার্ক পরিচালনায় আর্থিক লেনদেনের সঠিক তথ্য যাচাই, টাকার উৎস সম্পর্কে সচেতনতা, সন্দেহজনক লেনদেন শনাক্ত ও রিপোর্টিং, তথ্য নিয়মিত হালনাগাদ, কর্মকর্তাদের পর্যবেক্ষণ, নন-কমপ্লায়েন্ট এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া হুন্ডি, বেটিং ও মানি লন্ডারিং প্রতিরোধে নজরদারি জোরদার, সময়মতো রিপোর্টিং নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করে বিকাশ।

দেশজুড়ে বিস্তৃত বিকাশের এজেন্ট নেটওয়ার্ক আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে সারাদেশে প্রায় ৩ লাখ ৫০ হাজারের বেশি এজেন্ট নিয়ে গড়ে ওঠা এই শক্তিশালী নেটওয়ার্ক পরিচালনার দায়িত্ব পালন করছে বিকাশের ডিস্ট্রিবিউশন চ্যানেল। এজেন্টদের ব্যবসা পরিচালনা তদারকির পাশাপাশি প্রশিক্ষণ, লেনদেনের সঠিকতা নিশ্চিতকরণ, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং গ্রাহকসেবার মান উন্নয়নে নিয়মিত সহায়তা ও নির্দেশনা প্রদান করা হয়।

উল্লেখ্য, ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বিকাশ নিয়মিতভাবে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের সব পর্যায়ের কর্মীদের নিয়ে এ ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে আসছে।

আরো