Wednesday, 15 July, 2026, 9:24 pm

বাংলাদেশ কমার্স ব্যাংকের বাৎসরিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল)-এর বাৎসরিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ গত ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মোঃ আতাউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া এবং পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান শেখ আশ্বাফুজ্জামান এফসিএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) মোহাম্মদ জিয়াউল করিম।

এ ছাড়া সম্মেলনে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল আলম, দেশের সকল শাখার ব্যবস্থাপক, উপশাখার ইনচার্জ, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সম্মেলনে অংশগ্রহণকারী শাখা ও উপশাখাসমূহের ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রমের খাতভিত্তিক অগ্রগতি পর্যালোচনা ও বিশ্লেষণ করা হয়। এ পর্যালোচনায় আমানত, ঋণ ও অগ্রিম, লাভ-ক্ষতি, ঋণ আদায়, আমদানি-রপ্তানি এবং রেমিট্যান্স কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি ২০২৬ সালের ব্যবসায়িক কর্মপরিকল্পনা ও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আতাউর রহমান ব্যাংকের সার্বিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ব্যাংকের সব ধরনের সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া আমানত সংগ্রহ বৃদ্ধির পাশাপাশি নন-ফান্ডেড ব্যবসার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপের আহ্বান জানান। তিনি ২০২৬ সালের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় কৌশল ও দিকনির্দেশনা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জিয়াউল করিম ২০২৬ সালের জন্য নির্ধারিত সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রা—আমানত, ঋণ ও অগ্রিম, লাভ-ক্ষতি, ঋণ আদায়, আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স—অর্জনে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করেন।

আরো