বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ

নতুন মন্ত্রিসভায় দফতর বণ্টন: কোন মন্ত্রণালয়ে কে?

নতুন সরকারের মন্ত্রিসভায় দফতর বণ্টন সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতারা; পাশাপাশি একাধিক টেকনোক্র্যাটকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্ত্রিসভার পূর্ণমন্ত্রীদের দায়িত্ব

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় — মির্জা ফখরুল ইসলাম আলমগীর
অর্থ ও পরিকল্পনা — আমির খসরু মাহমুদ চৌধুরী
স্বরাষ্ট্র — সালাউদ্দিন আহমদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ — ইকবাল হাসান মাহমুদ
মুক্তিযুদ্ধ বিষয়ক — হাফিজ উদ্দিন আহমেদ
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ — আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন
পররাষ্ট্র (টেকনোক্র্যাট) — খলিলুর রহমান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন — আব্দুল আওয়াল মিন্টু
ধর্ম বিষয়ক — কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ভূমি — মিজানুর রহমান মিনু
সংস্কৃতি — নিতাই রায় চৌধুরী
বাণিজ্য, শিল্প ও বস্ত্র-পাট — খন্দকার আব্দুল মুক্তাদীর
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ — আরিফুল হক চৌধুরী
তথ্য ও সম্প্রচার — জহির উদ্দিন স্বপন
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য (টেকনোক্র্যাট) — মোহাম্মদ আমিন উর রশিদ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন — আফরোজা খানম রিতা
পানি সম্পদ — মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ — আসাদুল হাবিব দুলু
আইন, বিচার ও সংসদ বিষয়ক — মো. আসাদুজ্জামান
গৃহায়ন ও গণপূর্ত — জাকারিয়া তাহের
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক — দীপেন দেওয়ান
শিক্ষা — এ এন এম এহসানুল হক মিলন
এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন ফকির মাহবুব আনাম।

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন—এই তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ রবিউল আলমকে।

প্রতিমন্ত্রী পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ দফতরে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন:

এম রশিদুজ্জামান মিল্লাত — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
অনিন্দ্য ইসলাম অমিত — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
মো. শরীফুল আলম — বাণিজ্য, শিল্প ও বস্ত্র-পাট
শামা ওবায়েদ ইসলাম — পররাষ্ট্র
সুলতান সালাউদ্দিন টুকু — কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও খাদ্য
ব্যারিস্টার কায়সার কামাল — ভূমি
ফরহাদ হোসেন আজাদ — পানি সম্পদ
মো. আমিনুল হক (টেকনোক্র্যাট) — যুব ও ক্রীড়া
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক
হাবিবুর রশিদ ও মো. রাজীব আহসান — সড়ক পরিবহন, রেলপথ ও নৌ
মো. আব্দুল বারী — জনপ্রশাসন
মীর শাহে আলম — স্থানীয় সরকার
মো. জুনায়েদ আব্দুল রহিম — অর্থ, পরিকল্পনা ও স্বরাষ্ট্র
ইশরাক হোসেন — মুক্তিযুদ্ধ বিষয়ক
ফারজানা শারমিন — মহিলা ও শিশু ও সমাজকল্যাণ
শেখ ফরিদুল ইসলাম — পরিবেশ, ধর্ম ও আইন
মো. নুরুল হক নুর — শ্রম ও প্রবাসী কল্যাণ
ইয়াসের খান চৌধুরী — তথ্য ও সম্প্রচার
এম ইকবাল হোসেইন — দুর্যোগ ব্যবস্থাপনা
এম এ মুহিত — স্বাস্থ্য, ডাক-টেলিযোগাযোগ ও বিজ্ঞান-প্রযুক্তি
আহম্মদ সোহেল মঞ্জুর — গৃহায়ন ও গণপূর্ত
ববি হাজ্জাজ — প্রাথমিক ও গণশিক্ষা
আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম — সংস্কৃতি

আরো