নারীর ক্ষমতায়ন ও শ্রম সংস্কারে আইএলও-এডিবি-ইউএন উইমেনের মন্ত্রী পর্যায়ের সংলাপ
আলী আহসান রবি
ঢাকায় আইএলও, এডিবি ও ইউএন উইমেনের যৌথ উদ্যোগে জাতীয় নীতিগত অঙ্গীকার ও কৌশলগত অগ্রাধিকার বিষয়ে মন্ত্রী পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এ সংলাপে সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীনসহ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, শ্রম অধিকার, লিঙ্গ সমতা, সামাজিক সুরক্ষা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পায়। মন্ত্রী নারীদের স্বাবলম্বী করতে নীতি সহায়তা জোরদারের কথা বলেন, আর প্রতিমন্ত্রী নারীদের কর্মসংস্থানে সুযোগ বাড়ানোর ওপর জোর দেন।
আইএলও, এডিবি ও ইউএন উইমেন বাংলাদেশের এসডিজি অর্জন, শ্রম খাত সংস্কার ও জেন্ডার-সংবেদনশীল নীতি বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। সংলাপে জাতীয় সামাজিক সুরক্ষা, শ্রম আইন সংস্কার ও জেন্ডার টাস্কফোর্স শক্তিশালী করার বিষয়েও ঐকমত্য হয়।