শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ

বাংলাদেশে র‍্যাংগস লিমিটেড নিয়ে এলো অল-নিউ মিতসুবিশি ডেস্টিনেটর

বাংলা‌দেশ মিতসুবিশি মোটরসের একমাত্র অনুমোদিত পরিবেশক র‍্যাংগস লিমিটেড ঢাকা মোটর শো ২০২৬-এ নতুন মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করেছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-৪ মিতসুবিশির মেগা প্যাভিলিয়নে গাড়িটি আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়।

নতুন ডেস্টিনেটর ৭ আসনের একটি প্রিমিয়াম এসইউভি। আধুনিক পরিবারের চাহিদা বিবেচনায় গাড়িটি তৈরি করা হয়েছে। এতে মিতসুবিশির নির্ভরযোগ্যতা, অত্যাধুনিক প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন ও আরামদায়ক ভ্রমণের সুবিধা রাখা হয়েছে। প্রতিষ্ঠানটি আশা করছে, দেশের ক্রমবর্ধমান এসইউভি বাজারে নতুন মডেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে র‍্যাংগস লিমিটেডের সিইও কর্মকর্তা মুইদুর রহমান তানভীর বলেন, “নতুন ডেস্টিনেটর দেশের গাড়ির বাজারে গেম-চেঞ্জার হতে যাচ্ছে। পারফরম্যান্স, ব্যবহারিক সুবিধা ও প্রিমিয়াম কমফোর্ট বিবেচনায় গাড়িটি গ্রাহকদের কাছে আকর্ষণীয় হবে বলে আশা করি। এই এসইউভি টি ১.৫ লিটারের ইঞ্জিন হওয়ায় কর কাঠামোতেও এটি সুবিধাজনক অবস্থানে থাকবে বলে মনে করি।”

র‍্যাংগস লিমিটেডের হেড অফ মার্কেটিং প্রধান ফাহিম হোসেন বলেন, “পরিবারের সবার কমফোর্ট নিশ্চিত করার চিন্তা থেকে এই নতুন ডেস্টিনেটর গাড়িটি তৈরি করা হয়েছে। এর প্রশস্ত কেবিন থেকে শুরু করে ইয়ামাহা-টিউনড অডিও সিস্টেম এবং কার্যকর কুলিং প্রযুক্তির মতো উন্নত সুবিধা প্রতিটি ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে। প্রযুক্তি, স্বাচ্ছন্দ্য ও প্রশান্তির অনন্য সমন্বয় উপভোগ করতে আমরা সবাইকে আমাদের প্যাভিলিয়নে আমন্ত্রণ জানাই।”

নতুন ডেস্টিনেটরে রয়েছে ১.৫ লিটার টার্বোচার্জড মেভিক ইঞ্জিন, যা ১৬৩ পিএস শক্তি এবং ২৫০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। এর সঙ্গে রয়েছে সিভিটি ট্রান্সমিশন। ১,৪৯৯ সিসি ইঞ্জিন হওয়ায় এটি বাংলাদেশের কর কাঠামোয় প্রতিযোগিতামূলক অবস্থানে থাকবে। গাড়িটির অভ্যন্তরে রয়েছে প্রিমিয়াম দুই রঙের কালো ও মেরুন কেবিন, হিট গার্ড প্রযুক্তিসম্পন্ন সিনথেটিক লেদার সিট এবং একটি প্যানোরামিক সানরুফ।

প্রযুক্তি সুবিধার মধ্যে রয়েছে ১২.৩ ইঞ্চির ইনফোটেইনমেন্ট ডিসপ্লে, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো, ৮ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ইয়ামাহার ৮ স্পিকারের সাউন্ড সিস্টেম। নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে ছয়টি এয়ারব্যাগ, অ্যাকটিভ ইয়াক কন্ট্রোল, ফরওয়ার্ড কলিশন মিটিগেশন এবং শক্তিশালী মনোকক বডি স্ট্রাকচার। এ ছাড়া পেছনের যাত্রীদের জন্য আলাদা সিলিং এসি ভেন্ট, ন্যানোই এক্স এয়ার পিউরিফিকেশন, ডায়নামিক শিল্ড ডিজাইন, টি-শেপ এলইডি লাইট এবং ১৮ ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে।

আরো