মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ

জনপ্রশাসন সংস্কার ও সহযোগিতা জোরদারে ব্রিটিশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক

আলী আহসান র‌বি

মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মোঃ ইসমাইল জবিউল্লাহর সঙ্গে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

মার্টিন ডওসনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন নেইল গান্ধী ও বিশ্বজিত দেব। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতেই উপদেষ্টা বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী দেশ হিসেবে যুক্তরাজ্য সরকার ও জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বৈঠকে নেইল গান্ধী বর্তমান প্রশাসনের কার্যক্ষমতা, আমলাতন্ত্রের অবস্থা এবং পূর্ববর্তী সরকারের সময়ে নিয়োগে কোনো অনিয়ম হয়েছিল কি না—এসব বিষয়ে জানতে চান। পাশাপাশি বর্তমান সরকার কীভাবে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে সে বিষয়েও আলোচনা হয়।

জবাবে উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনে রাজনৈতিকীকরণ ও দুর্নীতি বিস্তার লাভ করে, যার ফলে প্রশাসন তার পূর্বের গৌরব অনেকাংশে হারায়। তিনি জানান, বর্তমান সরকার মেধা ও সততার ভিত্তিতে নিয়োগ, পদায়ন ও পদোন্নতি নিশ্চিত করে একটি মেরিটোক্রেটিক প্রশাসন গড়ে তুলতে কাজ করছে।

এ সময় ব্রিটিশ প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও পর্যবেক্ষণে কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করে। উত্তরে উপদেষ্টা বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে সরকার আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে।

উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার সঙ্গে যুক্তরাজ্যের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনিক উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

আরো