বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ

হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

নিজস্ব প্র‌তি‌বেদক

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালু করেছে সরকার। এর পাশাপাশি পেশাজীবীদের মধ্যে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা ঘরে বসে কাজ করার প্রবণতাও দ্রুত বাড়ছে। এই পরিবর্তিত বাস্তবতায় নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি জরুরি হয়ে উঠেছে।

এই প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে ‘হোম কানেক্টিভিটি’ প্যাক চালু করেছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। ‘ওয়ার্ক ফ্রম হোম’ করা পেশাজীবী ও অনলাইন ক্লাসে যুক্ত শিক্ষার্থীদের জন্য তৈরি এ প্যাকটি দেশে প্রথম এ ধরনের অ্যাপভিত্তিক ডাটা বান্ডল।
নিজ পেশা, অনলাইন ক্লাস কিংবা অন্যান্য বিভিন্ন প্রয়োজনে যাদের নিয়মিত বিভিন্ন ভিডিও কনফারেন্সিং অ্যাপ ব্যবহার করতে হয় তাঁদের প্রয়োজন বিবেচনায় প্যাকটিকে সাজানো হয়েছে। এতে ভিডিও কনফারেন্সিং এর অন্য দরকারি নির্দিষ্ট কিছু অ্যাপের জন্য আলাদা ডাটা এবং যেকোন সাধারণ ব্যবহারের জন্য ইন্টারনেট ডাটা রাখা হয়েছে। ফলে ক্লাস বা মিটিংয়ের পাশাপাশি অনলাইন অন্য যেকোন কাজও নির্বিঘ্নে করা যাবে।

৩০ দিন মেয়াদি এই প্যাকের দাম ৩৪৮ টাকা। এতে মোট ৩৬ জিবি ডাটা পাওয়া যাবে। এর মধ্যে ৩০ জিবি ডাটা নির্দিষ্ট করে রাখা হয়েছে মাইক্রোসফট টিমস, জুম, গুগল মিট ও গুগল ক্লাসরুম এর মতোন প্ল্যাটফর্মগুলো ব্যবহারের জন্য। এতে অনলাইন ক্লাস বা জরুরি মিটিংয়ের সময় ডাটা ফুরিয়ে যাওয়ার শংকা থাকবে না ।

এ ছাড়া ৬ জিবি ডাটা—যেমন ব্রাউজিং, ভিডিও দেখা বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সহ অনলাইনের অন্য যেকোন কাজে ব্যবহার করা যাবে।
‘হোম কানেক্টিভিটি’ প্যাক চালু করা প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “গ্রাহকের পরিবর্তিত প্রয়োজন মাথায় রেখে নতুন সেবা তৈরি করাই বাংলালিংকের লক্ষ্য। অনলাইন ক্লাস ও হোম-অফিস অনেক পরিবারের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। ‘হোম কানেক্টিভিটি প্যাক’ সেই চাপ কিছুটা কমাতে সহায়তা করবে। এতে শিক্ষার্থী ও পেশাজীবীরা এমন একটি সমাধান পাবেন, যেখানে প্রয়োজনীয় অ্যাপগুলো ব্যবহার করতে পর্যাপ্ত ডাটা থাকবে।”

প্রিপেইড ও বিটুসি পোস্টপেইড—দুই ধরনের গ্রাহকেরাই এ প্যাকের সুবিধা নিতে পারবেন। রিটেইল আউটলেটের পাশাপাশি বিকাশ, নগদ, রকেট, উপায়, মাইবিএল অ্যাপ কিংবা ১২১৩৪৮# ডায়াল করে প্যাকটি কেনা যাবে।

‘হোম কানেক্টিভিটি প্যাক’ চালুর মধ্য দিয়ে বাংলালিংকের গ্রাহকের দৈনন্দিন ব্যবহার ও পরিবর্তিত চাহিদাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি-ই প্রতিফলিত হয়েছে। নির্দিষ্ট অ্যাপভিত্তিক এই ডাটা প্যাকের মাধ্যমে কাজ ও শেখার বদলে যাওয়া ধারার সাথে মানিয়ে নিতে গ্রাহকদের পাশে থাকতে চায় প্রতিষ্ঠানটি।

আরো