বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ

জুড়ীতে ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি

আলী আহসান রবি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা এলাকায় প্রাক-মৌসুমী বৃষ্টি বলয় ‘ঝুমুল’ ও প্রবল কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার দুপুরে বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) ফুলতলা ইউনিয়নের বিরইনতলা ও ফুলতলা বস্তি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এই সহায়তা প্রদান করে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় সহকারী পরিচালক মাহফুজার রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৮ এপ্রিলের কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ফুলতলা এলাকার বহু ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রাস্তাঘাটের ওপর গাছপালা ভেঙে পড়ে জনদুর্ভোগ বাড়ে। এর প্রেক্ষিতে বিজিবির উদ্যোগে ফুলতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ক্ষতিগ্রস্ত ৪৫টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৪ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম মুড়ি, ৫০০ গ্রাম চিড়া, ২ লিটার বিশুদ্ধ পানি, ৫০০ গ্রাম লবণ এবং ৫ প্যাকেট খাবার স্যালাইন।

ত্রাণ পেয়ে স্থানীয়রা বিজিবির মানবিক উদ্যোগের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান

আরো