Sunday, 21 June, 2026, 8:59 pm

প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ১ হাজার ২ কোটি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯৮ শেয়ারের দর পতন হয়েছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান গত কার্যদিবসে তুলনায় কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২১ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২১ দশমিক ৪৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৩৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’১ দশমিক ৮১ পয়েন্ট কমে ১১৪৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ২১৪৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১ হাজার ২ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৯৭ কোটি ২১ লাখ ১৫ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭১টি কোম্পানির, বিপরীতে ২৯৮টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আরো