শুক্রবার, ১ মে, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ

দেশের বাজারে ফের সোনার দামে পরিবর্তন

চারদিনের ব্যবধানে আরও এক দফা কমেছে সোনার দাম। নতুন দফায় প্রতি ভরিতে আরও এক হাজার ৩৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

রোববার (২৬ অক্টোবর) দেশের বাজারের জন্য সোনার নতুন এ দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি।

আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) থেকে কার্যকর হবে নতুন এই দর।

বিজ্ঞপ্তিতে বাজুস উল্লেখ করেছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। এ অবস্থায় ২৬ অক্টোবর বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে দেশের বাজারে সোনা ও রূপার নতুন দাম নির্ধারণ করা হয়।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সোমবার (২৭ অক্টোবর) থেকে দেশের বাজারে প্রতি ভরি ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকায়। 

আরো