রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৫ জন

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫০৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ১৯টি মামলা দায়ের করা হয়।

রোববার (১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে রমনা বিভাগ ৩৮, লালবাগ বিভাগ ৫৭, ওয়ারী বিভাগ ৫৩, মতিঝিল বিভাগ ৪০, তেজগাঁও বিভাগ ৬৬, মিরপুর বিভাগ ১২৭, গুলশান বিভাগ ৫০, উত্তরা বিভাগ ৬৭ ও গোয়েন্দা বিভাগ বিভাগে সাতজন।

অভিযানকালে ২ হাজার ৫৮২ পিস ইয়াবা, ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, আটটি মোবাইলফোন ও নগদ ২৪ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরো