ঘরে বসেই বিকাশে মেট্রোরেল কার্ড রিচার্জ; থাকছে সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক
বিডি মেইল ডেস্ক
এখন থেকে স্টেশন বা ব্যাংকের বুথে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই ঘরে বসেই বিকাশ অ্যাপের মাধ্যমে মেট্রোরেলের র্যাপিড ও এমআরটি পাস কার্ড রিচার্জ করা যাবে। ফলে যাত্রীদের জন্য রিচার্জ প্রক্রিয়া হলো আরও সহজ ও দ্রুত, আর মেট্রোরেল কর্তৃপক্ষের রিচার্জ ব্যবস্থাপনাও হলো আরও সাশ্রয়ী।
ক্যাশব্যাক অফার
৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বিকাশে মেট্রোরেলের কার্ড রিচার্জ করলে গ্রাহকরা পাবেন ৫% ক্যাশব্যাক।
প্রতিদিন ১ বার
পুরো অফার চলাকালে সর্বোচ্চ ২ বার
মোট সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
রিচার্জের প্রক্রিয়া
বিকাশ অ্যাপের সাজেশন বক্স থেকে Metro Rail আইকনে ট্যাপ করুন, অথবা সরাসরি Rapid Pass ওয়েবসাইট/অ্যাপে যান।
র্যাপিড পাস ওয়েবসাইটে আগে নিবন্ধন না থাকলে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন।
এরপর আপনার মেট্রোরেল কার্ডটি অ্যাকাউন্টে নিবন্ধন করুন।
রিচার্জ অপশনে গিয়ে কার্ড নির্বাচন করে bKash পেমেন্ট বেছে নিন এবং কনফার্ম করুন।
অনলাইন রিচার্জের পর স্টেশনে থাকা অ্যাড ভ্যালু মেশিনে (AVM) কার্ড ট্যাপ করলে ব্যালান্স যুক্ত হবে।
রিচার্জ সফল হলে নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস পাওয়া যাবে।
একবারে ১০০–৫,০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।