বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ

ইসলামী ব্যাংকের সাবেক এমডি নতুন মামলায় গ্রেফতার

ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুল মাওলাকে নতুন একটি মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন।ঢাকা মহানগর দায়রা ও সিনিয়র স্পেশাল জজ আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলার তথ্য অনুযায়ী, দুদক ঢাকা-১ জেলা কার্যালয়ের দায়ের করা মামলা নম্বর ১৭(১১)২৫, জি.আর. নম্বর ৪৮০/২০২৫। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৯, ৪০৬, ১০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১২০ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৫৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালনকালে মনিরুল মাওলা ক্ষমতার অপব্যবহার করে সরকারি ও গ্রাহকের সম্পদ আত্মসাৎ এবং অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন। তদন্ত চলমান থাকা অবস্থায় তিনি জামিনে মুক্ত থাকলে আলামত নষ্ট করা বা তদন্ত প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করে দুদক।

শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে মনিরুল মাওলাকে উক্ত মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।

আরো