মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ

ডেঙ্গুতে ৯ মৃত্যু, ভর্তি ১,৯৫৪

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন রোগী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৫৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ হাজার ২৯৬ জন।

এদিকে, গত ৬ অক্টোবর একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরে এখন পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

নতুন করে আরও ৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা ৩১৬ জনে পৌঁছাল।

আরো