মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৩ পূর্বাহ্ণ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এ এসএমসি’র অংশগ্রহণ

সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) ২০২৬ সালের ৫ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৬-এ তাদের প্যাভিলিয়নের উদ্বোধন করেছে। উল্লেখ্য, বাণিজ্য মেলাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় ৩ জানুয়ারি ২০২৬। জাতীয় পর্যায়ের এই মেলা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখা বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তছলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (এসএমসি ইএল)-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েফ নাসিরসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মেলায় এসএমসি বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে দেশের জনস্বাস্থ্য উন্নয়নে তাদের ধারাবাহিক প্রচেষ্টা ও প্রতিশ্রুতি তুলে ধরছে। প্যাভিলিয়নের অন্যতম আকর্ষণ একটি বিশেষ ব্রেস্টফিডিং কর্নার, যেখানে মায়েরা নিরাপদ, সুবিধাজনক ও স্বাস্থ্যসম্মত পরিবেশে তাদের শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে পারবেন। এই উদ্যোগ মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে এসএমসি’র দীর্ঘদিনের অঙ্গীকার এবং জনসমাগমপূর্ণ স্থানে মা-বান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টাকে তুলে ধরেছে।

এছাড়া, প্যাভিলিয়নে এসএমসি’র প্রশিক্ষিত প্যারামেডিকদের মাধ্যমে দর্শনার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। মেলায় আগত দর্শনার্থীরা রক্তচাপ পরিমাপ, রক্তে সুগার পরীক্ষা ও ওজন পরিমাপসহ বিভিন্ন সেবা গ্রহণ করে সহজেই নিজেদের প্রাথমিক স্বাস্থ্যগত অবস্থা যাচাই করতে পারছেন।
মেলায় এসএমসি মাতৃ ও শিশুস্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, রিহাইড্রেশন এবং খাদ্য ও পানীয়সহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য প্রদর্শন ও বিক্রয় করছে। এসব পণ্য দেশের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক শ্রেণীর মানুষের সুস্থতা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে এসএমসি ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে স্বাস্থ্যকর ও নিরাপদ জীবনধারা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তছলিম উদ্দিন খান বলেন, পরিবার পরিকল্পনা, পুষ্টি এবং মা ও শিশুস্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এসএমসি দীর্ঘদিন ধরে সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আসছে, যা সামাজিক পর্যায়ে মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এসএমসি’র বহুমুখী পণ্যসম্ভার ও কার্যক্রম উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

অনুষ্ঠানে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েফ নাসির বলেন, এসএমসি ইএল সকল ক্যাটাগরিতে মানসম্মত পণ্যের সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, রিহাইড্রেশন ক্যাটাগরিতে ওরস্যালাইন, এসএমসি প্লাস ও এসএমসি ফ্রুটি; কনডম ক্যাটাগরিতে সেনসেশন ও প্যান্থার; পরিবার পরিকল্পনায় ফেমিকন, ফেমিপিল ও নোরিক্স-১; নারীদের স্বাস্থ্য সুরক্ষায় জয়া স্যানিটারি ন্যাপকিন; শিশুদের জন্য স্মাইল বেবি ডায়াপার এবং টেস্ট মি ইনস্ট্যান্ট পাউডার ড্রিংকসসহ প্রতিটি ক্যাটাগরিতে এসএমসি’র শক্তিশালী ও জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে।
তিনি আরও বলেন, এসব পণ্য মানুষের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নের পাশাপাশি টেকসই বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে সামাজিক উন্নয়নে এসএমসি’র লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখছে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এসএমসি’র জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে বহুমুখী পণ্য ও সেবার মাধ্যমে কোম্পানির অভীষ্ট লক্ষ্য বাস্তবায়নের চিত্র স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। মেলায় অংশগ্রহণের মাধ্যমে এসএমসি নারী, শিশু ও পরিবারের সকলের সুস্থতা নিশ্চিত করে দেশের জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।
এ উপলক্ষে দর্শনার্থীদের এসএমসি প্যাভিলিয়ন পরিদর্শনের মাধ্যমে তাদের পণ্য, স্বাস্থ্যসেবা ও চলমান উদ্যোগ সম্পর্কে জানার জন্য উৎসাহিত করা হচ্ছে।

আরো