শিশুর সুপ্ত প্রতিভা বিকাশই প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিশুদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা। এই বিকাশ মানসিক ও শারীরিক—উভয় ক্ষেত্রেই নিশ্চিত করতে হবে।
রোববার (১৮ জানুয়ারি ২০২৬) খাগড়াছড়ি পার্বত্য জেলার টাউন হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা-সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, পার্বত্য অঞ্চলে প্রাথমিক শিক্ষায় দারিদ্র্য, দুর্গমতা ও ভাষাগত প্রতিবন্ধকতা বড় চ্যালেঞ্জ। যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা নানা সমস্যায় পড়ছেন। এসব ক্ষেত্রে আবাসিক বিদ্যালয় একটি কার্যকর সমাধান হতে পারে।
সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএমইউ-এর মহাপরিচালক তসলিমা আক্তার ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সভায় অংশ
