শুক্রবার, ১ মে, ২০২৬, ৮:১৮ পূর্বাহ্ণ

দারাজে শুরু ‘২.২ গ্র্যান্ড রমজান বাজার’, সর্বোচ্চ ৮০% ছাড়

‌বি‌ডি মেইল ডেস্ক

পবিত্র রমজানকে সামনে রেখে দারাজ বাংলাদেশ শুরু করতে যাচ্ছে বিশেষ ক্যাম্পেইন ‘২.২ গ্র্যান্ড রমজান বাজার’। আগামী ১ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যে লো-প্রাইস, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড়, আকর্ষণীয় ভাউচার এবং ফ্রি ডেলিভারির সুবিধা পাবেন গ্রাহকরা।

রমজানে সাশ্রয়ী কেনাকাটার জন্য দারাজ গুরুত্ব দিচ্ছে তাদের রিফ্রেশড ‘দারাজ চয়েস’ চ্যানেলে, যেখানে থাকবে এভরিডে লো প্রাইস (EDLP)। এছাড়া ‘৩টি কিনলে ফ্রি ডেলিভারি’ এবং ‘৫টি কিনলে ১টি ফ্রি ও ফ্রি ডেলিভারি’ অফার থাকছে।
ক্যাম্পেইনে নির্দিষ্ট সময়ের ফ্ল্যাশ ভাউচারে অতিরিক্ত ৯% পর্যন্ত ছাড়, সাইট-ওয়াইড ফ্রি ডেলিভারি এবং এফএমসিজি, ফ্যাশন, বিউটি, লাইফস্টাইল ও ইলেকট্রনিক্সসহ সব রমজান প্রয়োজনীয় ক্যাটাগরিতে বিশেষ অফার থাকবে।

ভিট, ইউনিলিভার, ডেটল, নেসলে, ম্যারিকো, রিয়েলমিসহ একাধিক নামী ব্র্যান্ড তাদের নিজস্ব ব্র্যান্ড ডে নিয়ে অংশ নিচ্ছে। পাশাপাশি ডেটল, ইউনিলিভার ও প্যারাশুট ন্যাচারাল এক্সক্লুসিভ প্ল্যাটিনাম পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।

পেমেন্ট সুবিধায় মিডল্যান্ড ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের কার্ডে ১০% পর্যন্ত ছাড় এবং ইবিএল জিপির মাধ্যমে ০% সুদে ১২ মাস ইএমআই সুবিধা থাকছে।

“২ গুড ২ মিস!” স্লোগানকে সামনে রেখে দারাজ জানিয়েছে, রমজানে গ্রাহকদের জন্য সেরা পণ্য ও সাশ্রয়ী সেবাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

আরো