Intellectual PropWorlderty Organisation (WIPO) থোখিত “বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬” উদযাপন
আলী আহসান রবি
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) কর্তৃক ঢাকাস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর মিলনায়তনে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় World Intellectual Property Organisation (WIPO) থোখিত “বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬” উদযাপন করা হয়। ক্রীড়া নৈপুণ্য, ক্রীড়াবিদ ও ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট সকলের সুজনশীলতা সংরক্ষণ এবং নতুন উদ্ভাবনকে উৎসাহিত করার মাধ্যমে মেধাসম্পদের অধিকার সুরক্ষার উপর গুরুত্বারোপের নিমিত্ত এবারের বৈশ্বিক প্রতিপাদ্য ছিল “IP and Sports: Ready, Set, Innovate”.
মেধাসম্পদ দিবসের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান। আলোচনায় অংশ নেন জাতীয় মহিলা ফুটবল দলের সদস্য জনাব সাবিনা খাতুন, ডিপিডিটি’র পরিচালক জনাব ডঃ অশোক কুমার রায় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোঃ শাহেদুর রহমান। এছাড়াও আলোচনায় অংশ নেন বিআইএম এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ সলিম উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন ডিপিডিটি’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ক্রীড়াবিদ, ক্রীড়াসংগঠক, শিক্ষার্থী এবং ক্রীড়াঙ্গনের প্রতিনিধিগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচকবৃন্দ বলেন বর্তমান সৃজনশীল অর্থনীতিতে মেধাস্বত্বের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্রীড়া একটি শক্তিশালী শারীরিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মাধ্যম, যার সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর মেধাস্বত্ব কাঠামোর উপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়াও জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি ও আইনি কাঠামোর উন্নয়নের মাধ্যমে এই খাতকে আরও শক্তিশালীকরণে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ওপর জোর প্রদান করা হয়।
দিবসটি পালনের অংশ হিসেবে ২৫ এপ্রিল, ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন