বুধবার, ৬ মে, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে পার্বত্য মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি’র গভীর শোক প্রকাশ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব আবু জাফর মোঃ জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ বুধবার মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি এক শোক বার্তায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মাননীয় মন্ত্রীর মরহুমা আম্মার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরো