সোমবার, ১১ মে, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ

বাংলাদেশ সফরে আসছেন ভিসা’র গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি

বিশ্বখ্যাত ডিজিটাল পেমেন্টে কোম্পানি ভিসা’র নবনিযুক্ত ভারত, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া’র গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি আজ (১১ মে) বাংলাদেশ সফরে এসেছেন এবং আগামীকাল (১২ মে) পর্যন্ত এখানে অবস্থান করবেন। দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে আঞ্চলিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি এই সফরে এসেছেন।

সফরকালে সুরেশ শেঠি বাংলাদেশের আর্থিক খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করবেন। যার মধ্যে থাকবেন; নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংকিং অংশীদার, ফিনটেক প্রতিষ্ঠান এবং মার্চেন্ট প্রতিনিধিবৃন্দ। বৈঠকে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে। সেসময় তাঁর সঙ্গে থাকবেন ভিসা’র সাবেক কান্ট্রি হেড সন্দীপ ঘোষ।

বর্তমানে তিনি ভারত ও দক্ষিণ এশিয়ায় ভিসা’র কার্যক্রম পরিচালনা করছেন এবং ডিজিটাল পেমেন্টের ব্যবহার বৃদ্ধি, নতুন প্রযুক্তি ও উদ্ভাবন এবং আর্থিক খাতের উন্নয়নে কাজ করছেন। তাঁর এই সফর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ক্রমবর্ধমান চাহিদা এবং ডিজিটাল ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গঠনে অগ্রগতির চিত্র আরও স্পষ্ট করে তুলছে।

সম্প্রতি বাংলাদেশের পেমেন্ট ইকোসিস্টেম বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে ডিজিটাল পেমেন্টের গ্রহণযোগ্যতা ও ক্যাশলেস পেমেন্টের ব্যবহার বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রেক্ষাপটে সুরেশ শেঠি অংশীদারিত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি নিরাপদ ও কার্যকর ডিজিটাল অর্থনীতি গঠনে বাড়তি গুরুত্ব দিবেন বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘ কর্মজীবনে সুরেশ শেঠি আর্থিক খাতে উদ্ভাবন ও ইকোসিস্টেম-ভিত্তিক প্রবৃদ্ধি বাস্তবায়নে বহুবার নেতৃত্ব দিয়ে এসেছেন। ভারত ছাড়াও তাঁর আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো আন্তর্জাতিক মহলে কাজের অভিজ্ঞতা রয়েছে। সর্বশেষ, তিনি প্রোটিয়ান ই-গভ টেকনোলজিস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেসময় তিনি কোম্পানিটিকে একটি গতিশীল ও প্রোডাক্ট-ভিত্তিক ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) প্রতিষ্ঠানে রূপান্তর করেন। এছাড়া, তাঁর নেতৃত্বে ইন্ডিয়া পোস্টের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ঘরে ঘরে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া হয়। তিনি ভোডাফোন এম-পেসা ইন্ডিয়া’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও; ইয়েস ব্যাংক-এর গ্রুপ প্রেসিডেন্ট; এবং সিটি গ্রুপ-এ বিভিন্ন আঞ্চলিক পর্যায়েও তিনি নেতৃত্ব দিয়েছেন, যেখানে একাধিক দেশে ট্রানজ্যাকশন ব্যাংকিং ও পেমেন্টস ব্যবসা পরিচালনা করেছেন।

তাঁর এই সফরের মাধ্যমে বাংলাদেশের প্রতি ভিসা’র দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি এবং উদ্ভাবন, অংশীদারিত্ব ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভিসা’র চলমান সহযোগিতার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উন্নয়নে ভিসা দীর্ঘদিন ধরে বিভিন্ন অংশীদারের সঙ্গে কাজ করছে, যার মধ্যে কন্টাক্টলেস প্রযুক্তিসহ অন্যান্য আধুনিক পেমেন্ট সল্যুশন চালু ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক উদ্যোগও রয়েছে। যেমন; সোনালী ব্যাংক পিএলসি’র সঙ্গে যৌথভাবে কৃষকদের জন্য ‘ভিসা কৃষক কার্ড’, যা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি উদ্বোধন করেন। এছাড়া, আর্থিক সচেতনতা বৃদ্ধিসহ দেশব্যাপি উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থার আওতায় আনার লক্ষ্যে ভিসা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

আরো