বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে টেকনো ক্যামন স্লিম ৫জি
এআইনির্ভর প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচন করেছে নতুন ক্যামন স্লিম ৫জি। একই সঙ্গে দেশের বাজারে পাওয়া যাচ্ছে ক্যামন এয়ার।
৬.৩৯ মিলিমিটার পুরু ও ১৯০ গ্রাম ওজনের ক্যামন স্লিম ৫জি-তে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ই ৫জি প্রসেসর এবং ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এতে ৪৫ ওয়াট সুপার চার্জ সুবিধাও রয়েছে। ডিভাইসটিতে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে সুরক্ষা দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি৭০০সি ওআইএস প্রধান ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাশাপাশি রয়েছে এআই হেলথকেয়ার, এআই নিউট্রিশন স্পেশালিস্ট, এআই পেট স্ন্যাপ ও এআই স্টারক্যাম্পসহ বিভিন্ন এআই সুবিধা।
ক্যামন স্লিম ৫জি (৮/২৫৬ জিবি)-এর দাম ৫৯,৯৯৯ টাকা। ফোনটির প্রি-বুকিং চলবে ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রি-বুকিংকারী গ্রাহকদের জন্য রয়েছে টেকনো স্মার্টওয়াচ নিও ও টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচের টিকিটসহ বিশেষ উপহার।
অন্যদিকে, ৬.৩৯ মিলিমিটার পুরু ও ১৬২.৮ গ্রাম ওজনের ক্যামন এয়ার-এ রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, ৬০ ওয়াট আল্ট্রা চার্জার, ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ১৪৪ হার্জ অ্যামোলেড ৩ডি কার্ভড ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি২০০ আলটিমেট প্রসেসর।
ক্যামন এয়ারের ৮/১২৮ জিবি সংস্করণের দাম ৪৪,৯৯৯ টাকা এবং ৮/২৫৬ জিবি সংস্করণের দাম ৪৯,৯৯৯ টাকা। উভয় ফোনেই রয়েছে উন্নত ক্যামেরা, এআই ফিচার ও ডাস্ট-ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা।
