সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ

ESG Excellence Awards-এ তিন পুরস্কার পেল ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক

কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর উদ্যোগ এবং পরিবেশবান্ধব ও টেকসই পণ্য উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনটি ক্যাটাগরিতে ‘ESG Excellence Awards 2026’ অর্জন করেছে দেশের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন।

জাতিসংঘের ইউনাইটেড নেশনস গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ (GCNB) এবং ESG Institute Bangladesh যৌথভাবে আয়োজিত এবারের ‘ESG Excellence Awards 2026’-এ ওয়ালটন তিনটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। ক্যাটাগরিগুলো হলো—‘Excellence in Occupational Health and Safety Improvement’, ‘Excellence in Championing Climate Action’ এবং ‘Excellence in Sustainable Product Innovation’।

গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত ‘ESG Excellence Awards-2026’ গালা নাইটে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মোহাম্মদ ইউসুফ আলী-এর হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আওয়াল মিন্টু।

এ সময় ওয়ালটন হাই-টেকের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জোহেব আহমেদ, সিনিয়র অতিরিক্ত নির্বাহী পরিচালক রবিউল ইসলাম মিল্টন ও মো. মোস্তাফিজুর রহমান, এবং হেড অব ইএইচএস অ্যান্ড সাসটেইনেবিলিটি ডিপার্টমেন্ট মোস্তাফিজুর রহমান রাজু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডেনমার্ক ও সুইডেনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়ন, GCNB এবং ESG Institute Bangladesh-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

তিনটি ক্যাটাগরিতে এই স্বীকৃতি অর্জন প্রসঙ্গে ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী বলেন, “তিনটি ক্যাটাগরিতে ‘ESG Excellence Awards-2026’ অর্জন করতে পেরে ওয়ালটন পরিবার আনন্দিত। কর্মক্ষেত্রকে নিরাপদ করা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই পণ্য উদ্ভাবনে আমাদের ধারাবাহিক উদ্যোগ ও অগ্রগতির স্বীকৃতি এই পুরস্কার।”

তিনি বলেন, এই স্বীকৃতি পরিবেশ সুরক্ষা, কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ এবং টেকসই পণ্য উদ্ভাবনে ভবিষ্যৎ বিনিয়োগ ও উদ্যোগ আরও জোরদার করতে ওয়ালটনকে উৎসাহিত করবে।

মোহাম্মদ ইউসুফ আলী আরও বলেন, টেকসই উন্নয়নকে ব্যবসায়িক কৌশলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে ওয়ালটন। এ লক্ষ্যেই প্রতিষ্ঠানটি উৎপাদন কার্যক্রম ও কর্মক্ষেত্রে পরিবেশবান্ধব প্রযুক্তি ও নীতিমালা গ্রহণ করছে, যা টেকসই শিল্প উন্নয়নে ভূমিকা রাখছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ওয়ালটনের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, উৎপাদন কারখানায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং উৎপাদন প্রক্রিয়ায় গ্রিন প্রযুক্তি গ্রহণের মাধ্যমে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদারে প্রযুক্তিনির্ভর সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম এবং নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। এসব উদ্যোগ কর্মীদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সহায়তা করছে বলে জানান তিনি।

টেকসই পণ্য উন্নয়ন ও উদ্ভাবনের ক্ষেত্রেও জ্বালানি দক্ষতা, গ্রিন প্রযুক্তি এবং পরিবেশবান্ধব উপকরণের ব্যবহারে বিশেষ গুরুত্ব দিচ্ছে ওয়ালটন। এসব উদ্যোগের সামগ্রিক স্বীকৃতি হিসেবেই প্রতিষ্ঠানটি এবারের ‘ESG Excellence Awards’-এর তিনটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে।

এর আগে চলতি বছর ‘SDG Brand Champion Awards 2026’-এও তিনটি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে ওয়ালটন। জলবায়ু ও পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তিতে অবদানের জন্য বছরের সবচেয়ে টেকসই ইলেকট্রনিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতিও পায় প্রতিষ্ঠানটি।

আরো