শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ

ডিউরাবিলিটি ও এআইয়ের সমন্বয়ে বাজারে টেকনো স্পার্ক ৫০সি

ডিউরেবল ডিজাইন, স্মুথ পারফরম্যান্স, শক্তিশালী ব্যাটারি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক ৫০সি উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড টেকনো।

দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্জ স্মুথ ডিসপ্লে। সোশ্যাল মিডিয়া ব্যবহার, ভিডিও দেখা, গেমিং ও মাল্টিটাস্কিংয়ে এটি দ্রুত ও সাবলীল অভিজ্ঞতা দিতে সক্ষম। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর।

টেকনো স্পার্ক ৫০সি-এর অন্যতম বৈশিষ্ট্য এর ডিউরাবিলিটি। এতে রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স। ফলে ভেজা হাত বা ভারী বৃষ্টির মতো পরিস্থিতিতেও ফোনটি ব্যবহারে বাড়তি সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি আন্ডারওয়াটার ফটোগ্রাফি সুবিধার মাধ্যমে পানির নিচেও ছবি তোলার সুযোগ রয়েছে।

ডিভাইসটিতে রয়েছে এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স। সর্বোচ্চ ১.৭ মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও ফোনটিকে সুরক্ষিত রাখতে এই প্রযুক্তি বাড়তি সুরক্ষা দিতে পারে।
দীর্ঘসময় ব্যবহারের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে সিগন্যাল এনহ্যান্সমেন্ট সেন্সরসহ ফ্রিলিংক ২.০ প্রযুক্তি। এ ছাড়া ৩০০ শতাংশ আল্ট্রা ভলিউম ও স্টেরিও ডুয়াল স্পিকার থাকায় ভিডিও দেখা, গান শোনা, কল ও গেমিংয়ে উন্নত অডিও অভিজ্ঞতা পাওয়া যাবে।

স্মার্টফোনটিতে বিল্ট-ইন ইনফ্রারেড রিমোট কন্ট্রোলও রয়েছে। এর মাধ্যমে স্মার্টফোন থেকেই বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স নিয়ন্ত্রণ করা যাবে।

ফটোগ্রাফির জন্য স্পার্ক ৫০সি-তে রয়েছে ডুয়াল ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। নিরাপত্তার জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

অ্যান্ড্রয়েড ১৬-চালিত ফোনটিতে টেকনোর বেশ কিছু এআই সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে এআই কল নয়েজ ক্যান্সেলেশন, এআই ইমেজিং, হেলথ অ্যাসিস্ট্যান্স, ‘আস্ক এলা’, এআই রাইটিং ও হাই ট্রান্সলেট। এসব ফিচার কলের সময় শব্দ কমানো, ছবি তোলা, লেখালেখি, অনুবাদ ও দৈনন্দিন বিভিন্ন কাজে সহায়তা করবে।

বাংলাদেশের বাজারে টেকনো স্পার্ক ৫০সি পাওয়া যাবে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। উভয় মডেলেই রয়েছে ৪ জিবি র‍্যাম, যা এক্সটেন্ডেড র‍্যামের মাধ্যমে সর্বোচ্চ ১২ জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে।

৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১ হাজার ৯৯৯ টাকা এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩ হাজার ৯৯৯ টাকা। উল্লিখিত দামে ভ্যাট প্রযোজ্য।

টেকনো স্পার্ক ৫০সি এখন দেশের বিভিন্ন অনুমোদিত টেকনো আউটলেট ও রিটেইল পার্টনারদের কাছে পাওয়া যাচ্ছে।

আরো