রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১:৪৮ পূর্বাহ্ণ

রাশমিকা মান্দানার গোপন বাগদান, বিজয় দেবেরাকোন্ডার সঙ্গেই আংটি বদল!

দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগৎ থেকে এলো এক চমকপ্রদ খবর। জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা সম্প্রতি বাগদান সেরেছেন বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায়, ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে এক ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই বিশেষ আয়োজন।

খবরে প্রকাশ, রাশমিকার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ও সহ-অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গেই তার এই আংটি বদল হয়। দুজনের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল, তবে এবার তা একপ্রকার সত্যি প্রমাণিত হলো।

তবে পুরো আয়োজনটি ছিল একেবারেই ব্যক্তিগত এবং সংবাদমাধ্যমের চোখ থেকে দূরে রাখা হয়। বাগদানের কোনো ছবি এখনো প্রকাশ্যে আসেনি। এ কারণে ভক্তরা এখনও অপেক্ষা করছেন তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণার।

সূত্র অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। যদিও এখনো নির্দিষ্ট কোনো তারিখ কিংবা বিস্তারিত তথ্য জানানো হয়নি।

২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ ছবিতে প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন রাশমিকা ও বিজয়। পরে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় আবারও জুটি বাঁধেন তারা। সেই সময় থেকেই তাদের বন্ধুত্ব ও সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। মাঝেমধ্যে রেস্তোরাঁয় বা একসঙ্গে ছুটি কাটাতে গিয়ে তাদের দেখা যাওয়ায় সেই গুঞ্জন আরও জোরদার হয়।

আরো