রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:১৭ অপরাহ্ণ

‘তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন’

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, খুব শিগ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, ইনশাআল্লাহ।

সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে বাইরে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় সালাহউদ্দিন আহমেদ বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে সাংবাদিকদের জানান, এটা আমাদের নিয়মিত বৈঠক। এই বৈঠকে আমরা দেশের রাজনৈতিক পরিস্থিতি, সামনের নির্বাচনী কৌশল, নির্বাচনী প্রচারণাসহ বিভিন্ন বিষয় নিয়ে রুটিন আলোচনা করি। আজকের বৈঠকেও একই ধরনের আলোচনা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থার সকল তথ্য ড. এ জেড এম জাহিদ হোসেনের কাছে আছে। এ ব্যাপারে তিনি কথা বলবেন।

আরো