রমজানে ঢাকা রিজেন্সির আকর্ষণীয় অফার
নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে বিশেষ আয়োজনের খবর দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। রিজেন্সি কর্তৃপক্ষ বলছে, ঐতিহ্যবাহী স্বাদ, আধুনিক আতিথেয়তা এবং প্রশান্তিময় পরিবেশের সমন্বয়ে অতিথিদের জন্য সাজানো হয়েছে নানান আকর্ষণীয় ডাইনিং অফার।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ঢাকা রিজেন্সি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজানজুড়ে ঢাকা রিজেন্সির লয়াল্টি প্রোগ্রাম প্রিমিয়ার ক্লাব মেম্বার, ঢাকা রিজেন্সি ফ্যান গ্রুপ মেম্বার এবং বেশ কিছু ব্যাংক কার্ডের মাধ্যমে অতিথিরা উপভোগ করতে পারবেন আকর্ষণীয় বাই ওয়ান গেট ওয়ান সুবিধা। পাশাপাশি হোটেলটির প্রাইম পার্টনার হিসেবে ব্র্যাক ব্যাংকের সিলেক্টেড কার্ডহোল্ডারদের জন্য থাকছে বাই ওয়ান গেট টু অফার। এছাড়াও রয়েছে কর্পোরেট পার্টনারস এবং সিলেক্টেড কার্ড হোল্ডারদের জন্য এক্সক্লুসিভ ব্যুফে ডিনার বান্ডেল অফার, যেখানে ৯৯৯৯ টাকায় ৩ জন এবং ১১৯৯৯ টাকায় ৪ জন আনলিমিটেড ব্যুফে ডিনার উপভোগ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রমজানকে আরও পরিপূর্ণ করতে হোটেলের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইনে থাকছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য স্পেশাল প্ল্যাটার, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার এবং ব্যাংক কার্ড হোল্ডার পাবেন ২০% ডিস্কাউন্ট।
ঢাকা রিজেন্সি কর্তৃপক্ষ বলছে, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট বরাবরের মতোই এই পবিত্র মাসে অতিথিদের জন্য নিয়ে এসেছে আন্তরিক সেবা, মনোমুগ্ধকর পরিবেশ এবং সুস্বাদু আয়োজনের এক অনন্য সমন্বয়, যেখানে রমজানের মূল চেতনা, একতা, উদারতা ও আনন্দ ভাগাভাগি প্রতিফলিত হবে প্রতিটি মুহূর্তে।