বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ণ

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ৯১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৯১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি মোঃ রব্বানী মিয়া (৩৪), পিতা মোঃ খাজা মিয়া, বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার মিলনপুর এলাকায়।

গত ২ মার্চ ২০২৬ তারিখে মাননীয় পুলিশ সুপার, নীলফামারীর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের তত্ত্বাবধানে ডিবির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সদর থানার পৌরসভাধীন নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে বড়মাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ফুটপাতের পাকা রাস্তার উপর থেকে রব্বানী মিয়াকে আটক করা হয়।

পরে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পরিহিত কালো জিন্স প্যান্টের পিছনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো দুইটি পোটলায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে নীলফামারী সদর থানার সংগলশী ইউনিয়নের দক্ষিণ বালা পাড়া এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে তার শয়নকক্ষের সিলিংয়ে একটি প্লাস্টিকের ছোট বৈয়ামের ভেতর থেকে আরও ৮১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এতে মোট ৯১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৮৩ হাজার টাকা। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক রব্বানী মিয়া দীর্ঘদিন ধরে পরিচয় গোপন রেখে ভাড়া বাসায় অবস্থান করে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল।

এ ঘটনায় তার বিরুদ্ধে নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা (নং-০৪, তারিখ ০২/০৩/২০২৬, জিআর নং-৭১/২০২৬) দায়ের করা হয়েছে।

আরো