রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১:৪৮ পূর্বাহ্ণ

আধুনিক ও মানসম্মত শিক্ষাক্রম তৈরিতে কাজ করছে সরকার

চট্টগ্রাম-৯ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ আবু সুফিয়ান বলেছেন, জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গঠিত বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ শুরু করেছে। এই সরকার জনগণের স্বার্থেই তার সব কার্যক্রম পরিচালনা করবে। সরকার ক্ষমতায় আসার পর পরই দেশের আগামীর প্রজন্মকে যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাক্রম তৈরিতে কাজ করছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু ভালো ছাত্র হলেই চলবে না; পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চার্চায়ও দক্ষ হতে হবে। নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এবং ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। আমরা তোমাদের জন্য একটি সুন্দর, বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চাই।

তিনি গতকাল ১৮ এপ্রিল শনিবার দপুরে নগরীর চকবাজারের সফল ক্লাস নির্ভার শিক্ষা প্রতিষ্ঠান মেরন সান স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চকবাজার ফুলতলায় বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠান সকাল ৯ টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। উদ্বোধনের পরপরই শুরু হয় ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ’কলকাকলি’। তিন দিনব্যাপি আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার গতকাল ছিল সমাপনী দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেরন সান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোরশেদ হোসেন, দৈনিক পূর্বদেশ পত্রিকার বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এর ইংরেজি বিষয়ের প্রভাষকা শাহনাজ পারভীন। স্বাগত বক্তব্য রাখেন মেরন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ রাজেশ কান্তি পাল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্ এর নেতৃত্বে মেরন সান স্কুল এন্ড কলেজ শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে যাচ্ছে। মেরন সান স্কুল এন্ড কলেজ প্রতিটি শিক্ষার্থীকে আদর্শ লেখাপড়ার মাধ্যমে সুনাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলছে।’ শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ব্যাপারে তিনি শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্ বলেন, জাতির আগামী দিনের ভবিষ্যৎ শিশু-কিশোরদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত হতে হবে, জীবনের লক্ষ্যপূরণে আলোকিত মানুষ হতে হবে। মেরন সান স্কুল এন্ড কলেজ এর সুদক্ষ প্রশাসনের তত্ত্বাবধানে একঝাঁক আলোকদীপ্ত শিক্ষক-শিক্ষিকা সেই উদ্দেশ্যকে ধারণ করে শিক্ষার্থীদেরকে প্রকৃত মানুষরূপে গড়ে তোলেন।

আলোচনা সভার পর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে মাননীয় প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষক ছরওয়ার উদ্দীন আরবী, ক্ষেমা বড়–য়া ও নুসরাত জাহান। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষিকা সুপর্ণা বিশ্বাস, দেবাশিষ বড়–য়া ও প্রাক্তন ছাত্রী ত্রয়ী রায় চৌধুরী এবং সার্বিক শৃঙ্খলার তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক এইচ এম ফরহাদ চৌধুরী ও মোহাম্মদ রিয়াদ।

আরো