বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৪১ পূর্বাহ্ণ

খুলনায় ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন শতরুপা

খুলনার ডাকবাংলায় ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছেন শতরুপা বিশ্বাস। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর ‘হাউজফুল অফার’-এর আওতায় বিনামূল্যে একটি ফ্রিজসহ এসি, স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, ব্লেন্ডার, ফ্যান, স্মার্টফোন, সাউন্ডবারসহ বিভিন্ন পণ্য পেয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে খুলনার শহীদ হাদিস পার্কে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ও মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান আনুষ্ঠানিকভাবে শতরুপা বিশ্বাসের হাতে উপহারসামগ্রী তুলে দেন।

ওয়ালটন প্লাজা ডাকবাংলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, হেড অব সেলস এম এম নাজমুল হাসান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন প্লাজার এইচআরএম বিভাগের প্রধান ফয়সাল ওয়াহিদসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিক্রয় প্রতিনিধিরা।

অনুষ্ঠানে জানানো হয়, শীত মৌসুম সামনে রেখে গত ১৭ অক্টোবর থেকে দেশব্যাপী ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু হয়েছে। এ ক্যাম্পেইনের আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন করলেই ক্রেতারা ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ আকর্ষণীয় উপহার।

শতরুপা বিশ্বাস সম্প্রতি খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা থেকে একটি ফ্রিজ কেনেন। পরে নিজের নাম, মোবাইল নম্বর ও ফ্রিজের বারকোড নম্বর দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করেন। কিছুক্ষণ পর তাঁর মোবাইলে ‘ওয়ালটন হাউজফুল অফার’-এর আওতায় ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার এসএমএস আসে।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে শতরুপা বলেন, ফ্রিজ কেনার পর উপহার পাওয়ার এসএমএস দেখে প্রথমে তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়েন। পরে প্লাজার ম্যানেজার বিষয়টি নিশ্চিত করেন। ওয়ালটনের ফ্রিজের মান ভালো, দেখতে সুন্দর এবং দামও হাতের নাগালে হওয়ায় তিনি ফ্রিজটি কিনেছিলেন। একজন সাধারণ ক্রেতা হিসেবে প্রতিশ্রুতি অনুযায়ী এতগুলো উপহার হাতে পেয়ে ওয়ালটনের প্রতি তাঁর আস্থা ও শ্রদ্ধা আরও বেড়েছে।

উল্লেখ্য, গ্রাহকদের দ্রুত ও স্বয়ংক্রিয় বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে ওয়ালটন ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে। এর মাধ্যমে গ্রাহকের প্রয়োজনীয় তথ্য প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই সেবা পাওয়া সম্ভব। গ্রাহকদের ডিজিটাল নিবন্ধনে উৎসাহিত করতেই প্রতিষ্ঠানটি নিয়মিত এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করছে।

আরো