সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ

বসুন্ধরায় নেসতোরা হোল্ডিংসের নতুন আবাসন প্রকল্প উদ্বোধন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘নেসতোরা লেক সেরেনো’ নামে নতুন একটি আবাসন প্রকল্পের উদ্বোধন করেছে নেসতোরা হোল্ডিংস লিমিটেড। শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাজমুল হুদা মোহাম্মদ শরিফ উদ্দিন, স্থপতি ইমতিয়াজ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, প্রকৌশলী, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বসুন্ধরা আবাসিক এলাকায় লেকসংলগ্ন পরিবেশে প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে। এতে আবাসিক প্লট ও ফ্ল্যাটের পাশাপাশি সবুজ পার্ক, হাঁটার পথ, লেকের পাশে বসার স্থান এবং শিশুদের বিনোদনের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া প্রকল্পে সার্বক্ষণিক নিরাপত্তা, সিসিটিভি নজরদারি, আধুনিক সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি পানি, গ্যাস ও বিদ্যুৎসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। কমিউনিটি সেন্টার, মসজিদ ও খেলার মাঠের ব্যবস্থাও প্রকল্প পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ বলেন, “আমরা এমন একটি আবাসিক পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে মানুষ প্রয়োজনীয় নাগরিক সুবিধার পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবেন। প্রকল্পের নির্মাণমান, নির্ধারিত সময়ে হস্তান্তর এবং গ্রাহকদের আস্থা বজায় রাখাকে আমরা গুরুত্ব দিচ্ছি।”

কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়, ক্রেতাদের জন্য কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ এবং মালিকানা হস্তান্তরে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণের ব্যবস্থা রাখা হয়েছে।

আরো