Wednesday, 24 June, 2026, 11:13 am

বাংলালিংক ও হুয়াওয়ের নতুন অংশীদারিত্বে উন্নত হবে গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা

বিডি মেইল ডেস্ক

দেশে গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা আরও উন্নত করতে নতুন কৌশলগত বিনিয়োগে যুক্ত হয়েছে বাংলালিংক ও হুয়াওয়ে। ‘কাস্টমার-ফার্স্ট’ নীতিকে এগিয়ে নিতে গ্রাহকদের দৈনন্দিন জীবনে ডিজিটাল সেবার বিস্তৃতি এবং মানোন্নয়নই এই উদ্যোগের মূল লক্ষ্য।

নতুন এই সহযোগিতার ফলে দেশজুড়ে ডিজিটাল সেবার বৈচিত্র্য বাড়বে, ঘরের ভেতরে নেটওয়ার্ক হবে আরও শক্তিশালী, এবং স্মার্ট ও এআই–ভিত্তিক প্রযুক্তির ব্যবহার হবে আরও কার্যকর। অংশীদারিত্বের আওতায় ঢাকার গুরুত্বপূর্ণ সাইটগুলোতে অত্যাধুনিক জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে নেটওয়ার্ক আধুনিকায়ন করবে বাংলালিংক।

বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে বলেন, বর্তমানে মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল সেবার গুরুত্ব বেড়েছে। মাইবিএল, টফি ও রাইজসহ বাংলালিংকের ডিজিটাল ইকোসিস্টেম সমৃদ্ধ করতে এবং সর্বক্ষণ নির্ভরযোগ্য সেবা দিতে এই বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বাংলালিংকের লক্ষ্য একটি সম্পূর্ণ ডিজিটাল প্রতিষ্ঠান হিসেবে দেশকে সংযুক্ত রাখা এবং গ্রাহকদের প্রতিনিয়ত মানসম্মত ডিজিটাল সেবা প্রদান।

হুয়াওয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী জেসন উ বলেন, তিন দশক ধরে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার ভিত্তিতে দুই প্রতিষ্ঠান কাজ করছে। নতুন এই চুক্তি দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে এবং নেটওয়ার্ক উন্নয়ন ও গ্রাহক অভিজ্ঞতায় দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব রাখবে। তার মতে, এই মাইলফলক দুই প্রতিষ্ঠানের সামনে আরও শক্তিশালী যাত্রার সূচনা করবে।

আরো