বুধবার, ২৭ মে, ২০২৬, ৭:৫২ পূর্বাহ্ণ

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ১৭ কেন্দ্র বাতিল, চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য ঢাকা শিক্ষা বোর্ড চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে। প্রশাসনিক কারণে মোট ১৭টি পরীক্ষা কেন্দ্র এবং ২২১টি ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। ফলে এবার বোর্ডের অধীনে মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭টি, যার মধ্যে বিদেশে অবস্থিত ৭টি কেন্দ্রও রয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বোর্ডের ওয়েবসাইটে চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশের তথ্যও নিশ্চিত করা হয়েছে।

এর আগে ৫ জানুয়ারি বোর্ড পৃথক এক আদেশে প্রশাসনিক কারণ ও পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় কয়েকটি কেন্দ্র বাতিলের সিদ্ধান্ত জানায়। বাতিল হওয়া কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে—

ঢাকা-৬৯: হাজি এম. এ. গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়

ঢাকা-৭৮: হাজি বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়

শিবালয়-২: রাওয়ান ইনে রমজান স্কুল অ্যান্ড কলেজ

জয়ানগর: জয়ানগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়

কামারখালী: কামারখালী উচ্চ বিদ্যালয়

মির্জাপুর: মির্জাপুর ক্যাডেট কলেজ

এর বাইরে বাতিল হওয়া কেন্দ্রের তালিকায় রয়েছে করটিয়া এইচ. এম. ইনস্টিটিউশন, তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়, নগরকান্দা-২ সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়, ডামুড্যা-২ কনেশ্বর এস.সি. এডওয়ার্ড ইনস্টিটিউশন, রাড়ী কান্দি হাজী বাড়ী উচ্চ বিদ্যালয়, চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা-৩০ আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয় এবং বালিয়াকান্দি-২ কেন্দ্রের লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ।

এছাড়া বিদেশে অবস্থিত এ্যাথেন্স (গ্রীস) কেন্দ্রের বাংলাদেশ দোয়েল একাডেমি কেন্দ্র স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কিশোরগঞ্জ জেলার হাওর অধ্যুষিত নিকলী ও অষ্টগ্রাম উপজেলায় ৪টি ভেন্যু কেন্দ্র বহাল রাখা হয়েছে।

বাতিলকৃত কেন্দ্র সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক, বিদ্যালয় পরিদর্শক, বোর্ডের কর্মকর্তা ও সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরো