শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ

ঐতিহ্য ছুঁয়ে আধুনিকতায় যাত্রা: যাত্রাবাড়ীতে ‘যাইনমহল’-এর গ্র্যান্ড ওপেনিং

‌নিজস্ব প্র‌তিবেদক

বাংলাদেশের সমৃদ্ধ টেক্সটাইল ঐতিহ্যকে আধুনিক লাইফস্টাইল ও নান্দনিকতার সঙ্গে নতুনভাবে উপস্থাপনের লক্ষ্য নিয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রা শুরু করলো প্রিমিয়াম হেরিটেজ ও লাইফস্টাইল ব্র্যান্ড যাইনমহল।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় যাত্রাবাড়ীর ১৬ শহীদ ফারুক রোডে অবস্থিত যাইনমহলের নতুন শোরুমের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।

যাইনমহল নিজেকে কেবল একটি পোশাক ব্র্যান্ড হিসেবে নয়, বরং পরিচয়, ঐতিহ্য ও মর্যাদার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। দেশীয় টেক্সটাইল ঐতিহ্য, কারুশিল্প এবং আধুনিক ডিজাইনের সম্মিলনে তৈরি পোশাক ও লাইফস্টাইল পণ্যের মাধ্যমে নতুন প্রজন্মের রুচি ও আত্মপরিচয়কে তুলে ধরাই এই ব্র্যান্ডের মূল দর্শন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শোরুমটির উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি বলেন,“দেশীয় ঐতিহ্যকে আধুনিকভাবে উপস্থাপন করার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। যাইনমহল শুধু একটি ব্র্যান্ড নয়, এটি আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক নতুন প্রকাশ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনের প্রতিনিধিরা এবং বিভিন্ন জাতীয় ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। প্রাণবন্ত আয়োজন, নান্দনিক পরিবেশ ও শোরুমের শৈল্পিক উপস্থাপনা অতিথিদের বিশেষভাবে মুগ্ধ করে।

যাইনমহলের কো-ফাউন্ডার ও সিইও তানজিল আহরীন আদনান বলেন,“আমরা বিশ্বাস করি, পোশাক শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়—এটি পরিচয়, ইতিহাস ও আত্মমর্যাদার বহিঃপ্রকাশ। যাইনমহলের প্রতিটি ডিজাইনে আমরা বাংলার ঐতিহ্য, কারুশিল্প ও আধুনিক রুচির সম্মিলন ঘটানোর চেষ্টা করেছি।”
তিনি আরও জানান, ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে যাইনমহলের শোরুম সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশি হেরিটেজ ফ্যাশন তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

নতুন শোরুমে দেশীয় কাপড়, হ্যান্ডক্রাফট অনুপ্রাণিত পোশাক, প্রিমিয়াম লাইফস্টাইল পণ্য এবং আধুনিক ডিজাইনের বিশেষ কালেকশন প্রদর্শিত হচ্ছে—যা ক্রেতাদের জন্য এক ভিন্নধর্মী ও অভিজাত অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
লাইফস্টাইল জগতে যাইনমহলের এই যাত্রা নতুন মাত্রা যোগ করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরো