Tuesday, 28 July, 2026, 2:16 pm

ইতালিয়ান অনুপ্রেরণায় দেশের বাজারে ‘এক্স বাথওয়্যার’

‌নিজস্ব প্র‌তি‌বেদক

ইতালিয়ান নির্মাণশৈলীর অনুপ্রেরণায় তৈরি প্রিমিয়াম বাথওয়্যার নিয়ে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করেছে নতুন ব্র্যান্ড এক্স বাথওয়্যার। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে এক্স বাথওয়্যার তাদের বিভিন্ন বাথওয়্যার কালেকশন প্রদর্শন করে। এসব কালেকশনের মধ্যে রয়েছে বেসিন, কমোড, প্যানসহ আধুনিক ও ব্যবহারবান্ধব নানা পণ্য। পণ্য ডিজাইনের ক্ষেত্রে আধুনিক নকশা, সরলতা এবং ব্যবহারযোগ্যতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আয়োজকরা জানান, ইতালিয়ান নান্দনিকতার সঙ্গে আন্তর্জাতিক মানের কারিগরি উৎকর্ষের সমন্বয়ে এসব পণ্য তৈরি করা হয়েছে।
এক্স বাথওয়্যারের পণ্যসমূহ মূলত আবাসিক প্রকল্প, হোটেল এবং বাণিজ্যিক স্থাপনার জন্য বাজারজাত করা হবে। উন্নত ফিনিশিং, পানির সাশ্রয়ী ব্যবহার এবং দীর্ঘস্থায়িত্ব—এই তিনটি বিষয়কে পণ্যের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এক্স বাথওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাহীন মাজহার। তিনি বলেন, “বর্তমানে আধুনিক বাথরুম নকশায় সরলতা ও মানসম্পন্ন পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। সেই চাহিদা বিবেচনায় রেখেই আন্তর্জাতিক মান বজায় রেখে এক্স বাথওয়্যারের পণ্যসমূহ দেশের বাজারে আনা হয়েছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে স্থপতি, ডেভেলপার, নির্মাণ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো