লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার-ক্যাশব্যাক পাওয়ার সুযোগ
দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার, মনিটর ও স্পিকারসহ বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ কিনে ক্রেতারা পেতে পারেন সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার। এ ছাড়া, কম্পিউটার পণ্য কেনায় এক হাজার ৫০০ টাকা থেকে আট হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং তাকিওন ই-বাইক ক্রয়ে আট হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন ক্রেতারা।
‘ওয়ালটন কম্পিউটার মেগা ডিল অফার’ এবং ‘তাকিওন ই-বাইক মেগা ডিল অফার’ ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, অনলাইন সেলস প্লাটফর্ম ই-প্লাজা বা ওয়েবসাইট থেকে ই-বাইক, কম্পিউটার পণ্য ও আইটি এক্সেসরিজ কেনায় ক্রেতাদের এসব সুবিধা দিচ্ছে দেশের টেক জায়ান্ট ওয়ালটন।
চলতি মাসের ৯ তারিখ থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এসব সুবিধা পাবেন ক্রেতারা।
ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ জানান, গ্রাহকদের হাতে আন্তর্জাতিকমানের প্রযুক্তি পণ্য তুলে দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি অর্জনই ওয়ালটনের মূল লক্ষ্য। এরই প্রেক্ষিতে কম্পিউটার ও ই-বাইক ক্রয়ে গ্রাহকদের এক লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে ওয়ালটন।
তিনি বলেন, আমাদের প্রত্যাশা, এর মাধ্যমে সহজেই এসব প্রযুক্তি পণ্য সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। পণ্য কেনার পর স্বয়ংক্রিয় মেসেজের মাধ্যমে ক্যাশভাউচার ও ক্যাশব্যাকের পরিমাণ গ্রাহককে জানিয়ে দেওয়া হবে এবং সংশ্লিষ্ট শোরুম থেকে সুবিধা গ্রহণ করতে পারবেন।
ক্যাম্পেইনের আওতায় অন্যান্য কম্পিউটার এক্সেসরিজ পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন মডেলের অ্যাকসেস কন্ট্রোল, ক্যাবল অ্যান্ড কনভার্টার, কার্টিজ, সিসিটিভি, কুলার, হাব, পাওয়ার সাপ্লাই ইউনিট, রাউটার, স্মার্ট ওয়াচ, ট্যাবলেট, ওয়েইট স্কেল, পাওয়ার ব্যাংক, মেমোরি কার্ড, র্যাম, এসএসডি ড্রাইভ, মাউস, পেন ড্রাইভ, হেডফোন, ওয়াই-ফাই রাউটার, ইউএসবি ক্যাবল, স্পিকার, পাওয়ার সাপ্লাই ইউনিট এবং ইউপিএস ইত্যাদি।
এদিকে ওয়ালটনের রয়েছে আট মডেলের তাকিওন ই-বাইক। যার দাম পড়ছে ৭৮ হাজার ৭৫০ টাকা থেকে এক লাখ ৬৯ হাজার ৯৯৯ টাকা