কৃষকদের ঋণসুবিধা সম্প্রসারণে ইবিএল ও এগ্রিভেঞ্চারের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
কৃষকদের কৃষিঋণ প্রদানের লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ও এগ্রিভেঞ্চার লিমিটেডের মধ্যে একটি ব্যবসায়িক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইবিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল এবং এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং এগ্রিভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. রাবিব রিদওয়ান ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইবিএলের হেড অব অ্যাসেট মোঃ সালেকীন ইব্রাহিম; এগ্রিভেঞ্চারের ম্যানেজার পিপল অ্যান্ড গ্রোথ স্ট্র্যাটেজি অভিজিত ঘোষ; ফাইন্যান্স লিড নাফিজা কানিজ এরেন এবং সিনিয়র ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন এক্সিকিউটিভ তারিকুল ইসলাম বায়েজিদসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।