আইসিএসবি’র ‘গোল্ড’ অ্যাওয়ার্ডে ভূষিত লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি
লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি (এলএইচবি) ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ (আইসিএসবি) কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ ‘গোল্ড’ অ্যাওয়ার্ড অর্জন করেছে। ম্যানুফ্যাকচারিং সেক্টর বিভাগের অধীনে এটি সর্বোচ্চ স্বীকৃতি।
এই সম্মাননা এলএইচবি’র শক্তিশালী কর্পোরেট সুশাসন চর্চা, স্বচ্ছ ব্যবস্থাপনা কাঠামো এবং জবাবদিহিতার প্রতি প্রতিষ্ঠানের সুদৃঢ় অঙ্গীকারের প্রতিফলন হিসেবে প্রদান করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রধান উপদেষ্টার প্রতিনিধি জনাব লুৎফী সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে লাফার্জহোলসিম বাংলাদেশের প্রতিনিধিদের হাতে এই পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি’র পক্ষে প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) জনাব মোঃ আনিসুজ্জামান এবং অ্যাকাউন্টিং, রিপোর্টিং ও কন্ট্রোল বিভাগের প্রধান জনাব মোহাম্মদ নূরুল আলম পুরস্কারটি গ্রহণ করেন।
এই অর্জনের মাধ্যমে কর্পোরেট সুশাসন ও নৈতিক ব্যবসায়িক অনুশীলনে লাফার্জহোলসিম বাংলাদেশের নেতৃত্বস্থানীয় অবস্থান আরও সুদৃঢ় হলো।