বুধবার, ২৭ মে, ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ণ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো দক্ষিণ এশিয়ার প্রথম ‘মননমঞ্চ : দ্য মাইন্ডসেট অলিম্পিয়াড’

দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো ‘মননমঞ্চ : দ্য মাইন্ডসেট অলিম্পিয়াড – ইন্টার কলেজ কম্পিটিশন’ অনুষ্ঠিত হয়েছে দাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসে। ডিআইইউ শিক্ষার্থীদের সংগঠন চেইঞ্জ টুগেদার ক্লাব এর উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৪ নভেম্বর ২০২৫। দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য কলেজ শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, তরুণ প্রজন্মের মননশীলতা, যুক্তিবোধ, ইতিবাচক চিন্তা, নেতৃত্বগুণ এবং আত্ম-উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি বিকাশে সহায়তা করাই ছিল এই অলিম্পিয়াডের মূল লক্ষ্য। প্রচলিত পাঠ্যপুস্তক নির্ভর জ্ঞানের বাইরে গিয়ে শিক্ষার্থীদের ভিন্নভাবে ভাবতে উৎসাহিত করাই এই আয়োজনের প্রধান বৈশিষ্ট্য।

দক্ষিণ এশিয়ার ইতিহাসে এই প্রথম বার ‘মাইন্ডফুলনেস’ এবং ‘গ্রোথ মাইন্ডসেট’ ভিত্তিক এমন অলিম্পিয়াড অনুষ্ঠিত হওয়ায় আয়োজনটি তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

আয়োজক কমিটির সদস্যরা বলেন,“মননমঞ্চ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি তরুণদের চিন্তার বিকাশ আন্দোলন।”
তারা আরও বলেন, “ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের চিন্তাশক্তি, দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব সক্ষমতা আরও শক্তিশালী করে তোলাই এর উদ্দেশ্য।”

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং বিজয়ীদের উদ্দীপনা আয়োজকদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। আয়োজন সফল হওয়ায় ভবিষ্যতে দেশব্যাপী এই উদ্যোগ আরও বিস্তৃত এবং বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনার কথাও জানায় চেইঞ্জ টুগেদার ক্লাব। তাদের বিশ্বাস, এই উদ্যোগ জাতীয় পর্যায়ে তরুণদের দক্ষতা বিকাশ এবং ইতিবাচক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো