বুধবার, ২৭ মে, ২০২৬, ৮:২০ পূর্বাহ্ণ

ঢাকা রিজেন্সিতে অনুষ্ঠিত হলো ‘বিজয় কিডস আর্ট কম্পিটিশন ২০২৫’

শিক্ষা ডেস্ক

বিজয় দিবসের চেতনায় শিশুদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করে ‘বিজয় কিডস আর্ট কম্পিটিশন ২০২৫’। রঙিন ও আনন্দঘন এই আয়োজনে শিশু অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধ, দেশপ্রেম ও বাঙালির ঐতিহ্যকে তুলে ধরেন তাদের কল্পনা ও তুলির আঁচড়ে।
এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের শিল্পচর্চায় উৎসাহিত করা এবং জাতীয় দিবসের তাৎপর্য সম্পর্কে সচেতনতা তৈরিই ছিল মূল লক্ষ্য। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি দর্শক ও অভিভাবকদের জন্য হয়ে ওঠে আনন্দময় ও স্মরণীয়।

১৪ ডিসেম্বর ২০২৫, বুদ্ধিজীবী দিবসে সকাল ১১:০০ ঘটিকায় প্রতিযোগিতা শুরু হয়, প্রতিযোগিতার সময়সীমা ছিল এক ঘন্টা। শিশু শিল্পীদের বেশ কয়েকটি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দুপুর ১:০০ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।

পুরস্কার প্রদান পর্বে প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়, যেখানে রিওয়ার্ড স্পন্সর হিসেবে সহযোগিতা করে হাতবাক্স, বোম্বে সুইটস, ফেবার-ক্যাস্টেল এবং রুম টু রিড। তাঁদের মূল্যবান সহায়তা শিশুদের উৎসাহ ও আনন্দকে আরও বাড়িয়ে তোলে। বিজয়ীদের পুরুষ্কার হস্তান্তর করেন ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর এক্সেকিউটিভ ডিরেক্টর এন্ড ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট ইন চার্জ) শাহিদ হামিদ এফ আইএইচ । সাথে উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সি-র সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর মি: মাহমুদ হাসান , দেওয়ান ফারহানা মাসুক ইরা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পিআর এন্ড কমিউনিকেশন এবং আরো অনেকে ।

সব অংশগ্রহণকারী শিশুকে সনদ ও শুভেচ্ছা জানানো হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ভবিষ্যৎ প্রজন্মের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি জাতীয় দিবস উদযাপনে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গীকার অব্যাহত রাখছে।

আরো বিস্তারিত জানতে কল করুন 8801713332661 নম্বরে অথবা ভিজিট করুন :
https://www.facebook.com/share/1DQLKuzE1F/

আরো