শনিবার, ২ মে, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ

গ্লোবাল ভিশন ও ইতালিয়ান হেরিটেজের দৃঢ় অঙ্গীকার

বাংলাদেশের সিরামিক শিল্পের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এক্স সিরামিক্স সফলভাবে আয়োজন করেছে তাদের বার্ষিক ফ্ল্যাগশিপ আয়োজন “এক্স সিরামিক্স ডিলার মিট ২০২৬ – জার্নি টু ইনফিনিটি”। কক্সবাজারের ইনানিতে অবস্থিত সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা–এ আয়োজিত দুই দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ জন ডিলার অংশগ্রহণ করেন। এ আয়োজন এক্স সিরামিক্সের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং আন্তর্জাতিক মানের প্রতি প্রতিশ্রুতিকে নতুনভাবে তুলে ধরে।

গত ৩ জানুয়ারি আয়োজিত হয় একটি নান্দনিক ও এক্সক্লুসিভ গালা নাইট, যেখানে ডিলারদের সঙ্গে এক্স সিরামিক্সের বিশ্বাস, অংশীদারিত্ব ও যৌথ সাফল্যের যাত্রা উদযাপন করা হয়। কক্সবাজারের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এই সন্ধ্যা এক্স সিরামিক্সের প্রিমিয়াম ব্র্যান্ড ইমেজ এবং সম্পর্কভিত্তিক ব্যবসায়িক দর্শনের প্রতিফলন ঘটায়।

গালা নাইটে উপস্থিত ছিলেন এক্স ইনডেক্স কোম্পানিজ–এর কো-ফাউন্ডার ও চেয়ারম্যান স্থপতি মোঃ মাজহারুল কাদের, এক্স সিরামিক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব মাহীন মাযহার, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জনাব মামুনুর রশিদ, এফসিএমএ, পাশাপাশি সেলস, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আর অ্যান্ড ডি) বিভাগসহ অন্যান্য সিনিয়র ম্যানেজমেন্ট লিডাররা।

দ্বিতীয় দিনের বিজনেস সেশন ছিল ভবিষ্যৎ পরিকল্পনা, কৌশলগত দিকনির্দেশনা এবং নেতৃত্বের সঙ্গে সরাসরি সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সেশনের নেতৃত্ব দেন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব মাহীন মাযহার। তিনি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ভিশন, নতুন ব্যবসায়িক কৌশল এবং টেকসই সম্প্রসারণের রোডম্যাপ তুলে ধরেন।

বক্তব্যে তিনি বলেন,“আমাদের যাত্রা সবসময়ই ইতালিয়ান উৎকর্ষতা থেকে অনুপ্রাণিত। সামনে এগিয়ে যেতে গিয়ে আমরা এই ইতালিয়ান হেরিটেজকে আরও শক্তিশালী করব—গ্লোবাল ডিজাইন দর্শন, আধুনিক উদ্ভাবন এবং দৃঢ় অংশীদারিত্বের মাধ্যমে এক্স সিরামিক্সকে এক অনন্ত সম্ভাবনার ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে।”

এক্স সিরামিক্স বাংলাদেশে একমাত্র সিরামিক ব্র্যান্ড, যা প্রকৃত ইতালিয়ান হেরিটেজের ভিত্তিতে গড়ে উঠেছে। ইতালির বিশ্বখ্যাত কারুশিল্প, নান্দনিক নকশা ও উৎপাদন দক্ষতা থেকেই ব্র্যান্ডটি তার অনুপ্রেরণা গ্রহণ করে। ভবিষ্যতে উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক সহযোগিতা এবং ইউরোপীয় মানদণ্ড অনুসরণের মাধ্যমে এই ইতালিয়ান সংযোগকে আরও গভীর ও শক্তিশালী করার পরিকল্পনার কথা জানানো হয়।

এছাড়াও অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জনাব মামুনুর রশিদ, এফসিএমএ, সেলস ও আর অ্যান্ড ডি বিভাগের শীর্ষ কর্মকর্তারা নতুন পণ্য, নীতিমালা, বাজার সম্প্রসারণ কৌশল এবং গবেষণা–উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন। আর অ্যান্ড ডি টিম আসন্ন নতুন প্রজন্মের পণ্যের বিষয়ে আলোকপাত করে, যা পরিবর্তনশীল ভোক্তা চাহিদা পূরণের পাশাপাশি ইতালিয়ান ডিজাইনের সূক্ষ্মতা, টেকসই মান ও নান্দনিক উৎকর্ষ বজায় রাখবে।

দেশজুড়ে প্রায় ৫০০ জন ডিলারের সক্রিয় অংশগ্রহণ এক্স সিরামিক্সের শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং ব্র্যান্ডের প্রতি তাদের আস্থার সুস্পষ্ট প্রমাণ। নেতৃত্ব ও অংশীদারদের মধ্যকার খোলামেলা আলোচনা স্বচ্ছতা, সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির যৌথ অঙ্গীকারকে আরও দৃঢ় করে।
“জার্নি টু ইনফিনিটি” থিমকে ধারণ করে এক্স সিরামিক্স ডিলার মিট ২০২৬ এক্স সিরামিক্সের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হলো—যা সীমা অতিক্রম করে শিল্পের মানোন্নয়নে নেতৃত্ব দেওয়া এবং ইতালিয়ান হেরিটেজের ভিত্তিতে বৈশ্বিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন ভবিষ্যৎ গড়ার দৃঢ় বার্তা বহন করে।

আরো