শনিবার, ২ মে, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ

নতুন বছরের উদ্দীপনায় ঢাকা রিজেন্সিতে “ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস” বিশেষ অফার

নতুন বছরের আনন্দঘন সূচনায় প্রিয়জনের সঙ্গে কাটুক উৎসবের মুহূর্ত, এই ভাবনা থেকেই ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে বিশেষ ডাইনিং ও স্পা প্রিভিলেজ ক্যাম্পেইন – “ডাইন উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ”।

১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অতিথিরা উপভোগ করতে পারবেন এক্সক্লুসিভ ব্যুফে ডিনার, যেখানে থাকবে সিলেক্টেড ইন্টারন্যাশনাল কুইজিন এবং লোভনীয় ডেজার্ট কর্নার, যা পারিবারিক আড্ডা ও বন্ধুমহলের মিলনমেলায় এনে দেবে বাড়তি আনন্দ। এ আনন্দকে আরও
আকর্ষণীয় করতে থাকছে স্পেশাল গ্রুপ ডাইনিং, একটির মূল্যে ৩টি ব্যুফে ডিনার এঞ্জয় করার অফার মাত্র ৮৩৩৩ টাকা, যা সকল অতিথির জন্য প্রযোজ্য।

নতুন বছরের শুরুতে রিল্যাক্সেশন ও সেল্ফ-কেয়ারকে গুরুত্ব দিয়ে ঢাকা রিজেন্সির জুভেনেক্স স্পাতে থাকছে বিশেষ ছাড়ের সুযোগ। অতিথিরা পাবেন সব স্পা সার্ভিসে ২৬% ডিসকাউন্ট, আর প্রিমিয়ার ক্লাব সদস্যরা উপভোগ করবেন ৪০% পর্যন্ত আকর্ষণীয় ডিসকাউন্ট, যা চলবে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত । ফলে এক সাথে আনন্দ, স্বাদ ও আরাম—সবকিছু উপভোগের দারুণ সুযোগ দিচ্ছে এই নিউ ইয়ার স্পেশাল আয়োজন।
উষ্ণ আতিথেয়তা, মনোমুগ্ধকর পরিবেশ এবং সুচিন্তিত সেবার সমন্বয়ে ঢাকা রিজেন্সি সকলকে আমন্ত্রণ জানায় পরিবার ও বন্ধুদের সঙ্গে স্মরণীয় মুহূর্ত তৈরি করার জন্য। আরও বিস্তারিত
জানতে যোগাযোগ করুন: 01713332661, অথবা ভিজিট করুন https://www.facebook.com/share/16CHAF4uoW/

আরো