সোমবার, ২৫ মে, ২০২৬, ৬:১৫ পূর্বাহ্ণ

শীতের আমেজে উষ্ণতার ছোঁয়ায় ঢাকায় রিজেন্সির ‘উইন্টার চিল’ অফার

শীতের মিষ্টি আবহে খাবার, আরাম ও রোমান্টিক মুহূর্ত উপভোগ করতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়ে এসেছে বিশেষ “উইন্টার চিল” অফার। পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন আড্ডা কিংবা প্রিয়জনের সঙ্গে রোমান্টিক সময় কাটাতে এই অফার হতে পারে আদর্শ আয়োজন।

অতিথিরা উপভোগ করতে পারবেন আকর্ষণীয় ব্যুফে ডিনার, যেখানে একটি ব্যুফের মূল্যে ৪ জন ডিনার করতে পারবেন মাত্র ১১,১১১ টাকা—যা সবার জন্য প্রযোজ্য। এছাড়া শহরের জনপ্রিয় রুফটপ রেস্টুরেন্ট ‘গ্রিল অন দ্য স্কাইলাইন’-এ থাকছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বার্গার ও পিজ্জা অফার। সব অতিথির জন্য খাবারের ওপর থাকছে ১০% ছাড়, আর ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য ২০% ছাড়।
শীতের ক্লান্তি দূর করতে জুভেনেক্স স্পা দিচ্ছে পরিপূর্ণ রিল্যাক্সেশনের সুযোগ। সাধারণ অতিথিরা পাচ্ছেন ২৬% স্পা ডিসকাউন্ট, আর প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য রয়েছে বিশেষ ৪০% ছাড়।

রোমান্টিক মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে কাপলদের জন্য থাকছে ক্যান্ডেললাইট ডিনার, যার মূল্য মাত্র ৬,৬৬৬ টাকা। পাশাপাশি কমফি লাউঞ্জ-এ শীতের মিষ্টি আনন্দে কেকের ওপর সাধারণ অতিথিদের জন্য ১৫% ছাড় এবং প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য ২০% ছাড় দেওয়া হচ্ছে।
এই শীতে ঢাকা রিজেন্সির “উইন্টার চিল” মানেই স্বাদ, আরাম ও ভালোবাসার এক পরিপূর্ণ অভিজ্ঞতা।

আরো