শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ

দেশের শীর্ষস্থানীয় নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি

আন্তর্জাতিকভাবে স্বীকৃত Top Employers Institute থেকে ২০২৬ সালের জন্য ‘টপ এমপ্লয়ার’ সার্টিফিকেশন অর্জন করেছে। কর্মী ব্যবস্থাপনা ও মানবসম্পদ উন্নয়নে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

Top Employers Institute বিশ্বব্যাপী মানবসম্পদ কৌশল ও কর্মপরিবেশ উন্নয়নে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। তাদের সার্টিফিকেশন প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের মানবসম্পদ নীতিমালা ও কার্যক্রম একটি বিস্তৃত HR Best Practices Survey–এর মাধ্যমে মূল্যায়ন করা হয়। এই জরিপে People Strategy, Work Environment, Talent Acquisition, Learning & Development, Diversity, Equity & Inclusion, Wellbeing এবং Employee Listening–সহ ৬টি প্রধান HR ডোমেইন ও ২০টি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকে। এই সব ক্ষেত্রেই লাফার্জহোলসিম বাংলাদেশ শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শন করেছে।

এই স্বীকৃতি লাফার্জহোলসিম বাংলাদেশের কর্মীদের প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। প্রতিষ্ঠানটি এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রতিভার বিকাশ ঘটে, বৈচিত্র্য উদযাপিত হয় এবং কর্মীদের সুস্থতা সর্বোচ্চ গুরুত্ব পায়।

লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ইকবাল চৌধুরী বলেন,

“লাফার্জহোলসিম বাংলাদেশের অগ্রগতির মূল চালিকাশক্তি আমাদের কর্মীরা। আমরা বিশ্বাস করি, প্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য শুধু পরিসংখ্যানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং প্রতিটি কর্মীর ব্যক্তিগত উন্নয়ন, সক্ষমতার পূর্ণ বিকাশ এবং তাদের সম্ভাবনাকে বাস্তবায়নের মাধ্যমেই তা প্রতিফলিত হয়। আমরা আমাদের কর্মীদের কল্যাণে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ এবং টেকসই নির্মাণে অবদান রাখার মাধ্যমে গর্বের সঙ্গে এগিয়ে যেতে চাই।”

মানবসম্পদ পরিচালক এ কে এম আতীকুর রহমান বলেন,

“এই স্বীকৃতি আমাদের ‘Holcim Spirit’ সংস্কৃতির শক্তিশালী প্রমাণ। Purpose, People এবং Performance–এই তিন মূল স্তম্ভকে সামনে রেখে আমরা একটি অনুপ্রেরণামূলক কর্মপরিবেশ গড়ে তুলতে কাজ করছি, যেখানে কর্মীরা আমাদের লক্ষ্য—মানুষ ও পৃথিবীর জন্য অগ্রগতি নির্মাণ—এর সঙ্গে গভীরভাবে যুক্ত থাকতে পারে। আজ আমাদের কর্মীদের ওপর বিনিয়োগই আগামী দিনে আমাদের মিশনকে বিস্তৃত করবে।”

লাফার্জহোলসিম বাংলাদেশ কর্মীদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার অগ্রগতির জন্য Holcim University এবং Holcim Career Hub–এর মতো উদ্যোগ বাস্তবায়ন করছে, যা কাঠামোবদ্ধ প্রশিক্ষণ ও সুস্পষ্ট ক্যারিয়ার পথ নিশ্চিত করে। পাশাপাশি, কর্মীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি বিভিন্ন সুবিধা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

এই ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি লাফার্জহোলসিম বাংলাদেশের কর্পোরেট সুনাম আরও সুদৃঢ় করবে এবং বাংলাদেশে Employer of Choice হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য অর্জনে সহায়ক হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। উদ্ভাবন, বিকাশ ও দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গঠনের জন্য একটি গতিশীল কর্মপরিবেশের মাধ্যমে লাফার্জহোলসিম বাংলাদেশ ভবিষ্যতেও সেরা প্রতিভা আকর্ষণে অগ্রণী ভূমিকা পালন করবে।

আরো