মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৮:১৫ পূর্বাহ্ণ

এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭–এর ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এই এলাকার সন্তান হিসেবেই তিনি মা-বোন ও ভাইদের কাছে সমর্থন প্রত্যাশা করছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এ আহ্বান জানান। বিকেল সাড়ে ৩টার পর মঞ্চে উঠে নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে হাত নেড়ে সাড়া দেন তারেক রহমান। পরে ৩টা ৩৭ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন।

বক্তব্যে তারেক রহমান বলেন, “আমি এই এলাকার সন্তান। ছোটবেলা থেকে এখানেই বেড়ে উঠেছি। আমার ও আমার ভাইয়ের সন্তানদের জন্মও এই এলাকায়। আমাদের পারিবারিক জীবনও এই এলাকাকেন্দ্রিক। সে কারণেই এলাকার মানুষ হিসেবে আপনাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছি।”

পথসভা সংক্ষিপ্ত রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি জনসাধারণের চলাচলের রাস্তা হওয়ায় তিনি দীর্ঘ বক্তব্য দিতে চান না।

ঢাকা শহরকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এমন একটি ঢাকা গড়ে তোলা হবে, যেখানে মা-বোনেরা যে কোনো সময় নিরাপদে চলাফেরা করতে পারবেন এবং ব্যবসা-বাণিজ্য পরিচালনাও হবে ঝুঁকিমুক্ত।

তিনি আরও বলেন, আগামী ১২ তারিখে সরকার গঠন করতে পারলে ঢাকা শহরে ৪০টি নতুন খেলার মাঠ নির্মাণ করা হবে, যাতে তরুণ প্রজন্ম খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ পায়।

এছাড়া ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত সড়ক প্রশস্ত করার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। বক্তব্যের শেষ দিকে তিনি আবারও ভোটারদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “আগামী ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আমাদের বিজয়ী করুন।

আরো