মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:৩৯ পূর্বাহ্ণ

মদের বোতলে দেহরক্ষীকে আঘাতের অভিযোগ, ল্যাবএইড পরিচালকের বিরুদ্ধে তদন্ত চলছে

ল্যাবএইড গ্রুপের নির্বাহী পরিচালক পারিসা শামীমের বিরুদ্ধে তার নিজ দেহরক্ষীকে মদের বোতল দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী দেহরক্ষী শাহীনুর ইসলাম রাজধানীর ধানমন্ডি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন, তবে এখনো মামলা হয়নি।

জানা গেছে, গত শুক্রবার (১ মে) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিসা শামীম ও তার বাগদত্তা সামির সঙ্গে দেহরক্ষী শাহীনুর ইসলামের বাকবিতণ্ডা হয়। পরে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় ডেকে নিয়ে মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী, এক পর্যায়ে সামি মদের বোতল দিয়ে শাহীনুরের মাথায় আঘাত করলে তার কপাল ফেটে যায়। প্রাণ বাঁচাতে তিনি সেখান থেকে পালিয়ে গিয়ে হাসপাতালে চিকিৎসা নেন এবং রাতেই থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তবে সেটি এখনো মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে এবং সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী শাহীনুর ইসলাম দাবি করেন, ঘটনাটি মীমাংসার জন্য তাকে চাপ দেওয়া হয়। পরে ল্যাবএইডের ধানমন্ডি শাখার পরিবর্তে মিরপুর শাখায় বেশি বেতনে চাকরি দেওয়ার প্রস্তাব দিয়ে বিষয়টি সমঝোতার চেষ্টা করা হয়।

আরো