কোরবানীর পশু পরিবহনে নিরাপত্তায় আন্তরিকতার সাথে কাজ করছে নৌ পুলিশ ’:অতিরিক্ত আইজিপি
আলী আহসান রবি
আজ নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার সম্মেলন কক্ষে নৌ পুলিশের সম্মানিত অতিরিক্ত আইজিপি জনাব মো: রেজাউল করিম মহোদয় এর সভাপতিত্বে “আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬” উপলক্ষে নৌ পথে যাত্রী, পণ্য ও কোরবানীর পশু পরিবহনে নিরাপত্তা এবং নৌ ট্রাফিক ব্যবস্থাপনা” সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই নৌ পুলিশের পক্ষ হতে নৌ ঘাটের নিরাপত্তা, ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত, পণ্য ও পশুবাহী পরিবহনের নিরাপত্তায় এবং আইন-শৃঙ্খলা রক্ষায় লঞ্চ/নৌযান, স্পীডবোট ও বাল্কহেড চলাচল, চাঁদাবাজী প্রতিরোধে করণীয়সহ নদী তীরবর্তী কোরবানীর পশুরহাট, পশুর চামড়া পরিবহন সংক্রান্ত বিষয় উল্লেখ করে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উপস্থিত প্রতিনিধি ও অনলাইনে সংযুক্ত নৌ পুলিশের বিভিন্ন অঞ্চলের পুলিশ সুপারবৃন্দের সাথে আলোচনা হয়।
সভায় বক্তারা পবিত্র ঈদ-উল-আযহায় নিরাপদ নৌপথ সংক্রান্তে বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। নৌপথ ব্যবহারকারী ঘরমুখো মানুষের যাত্রা এবং পণ্যবাহী পশু পরিবহন সহজ ও নিরাপদ করতে সরকারি সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে নৌ পুলিশ কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখযোগ্য হলো- লঞ্চ/নৌযানে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনে বিরত থাকা, আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌযান চালানো, চাঁদাবাজি, চুরিসহ যেকোন হয়রানি বন্ধে বিশেষ নজরদারি বৃদ্ধি করা, নৌপথে টহল জোরদার করা, টার্মিনাল ব্যতীত নদীর যেকোন জায়গায় অন্য কোন ছোট নৌযান হতে যাত্রী উঠানো বা নামানো বন্ধ নিশ্চিতকরণ ইত্যাদিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি বলেন,”আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নৌপথে যাত্রী ও কোরবানীর পশু পরিবহনে নিরাপত্তায় আন্তরিকতার সাথে কাজ করছে নৌ পুলিশ। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘœ রাখতে নির্ধারিত সময়ে লঞ্চ ছেড়ে যাওয়াসহ অতিরিক্ত যাত্রী পরিবহন করা হতে সংশ্লিষ্টদের বিরত থাকার আহবান জানান তিনি। ওই সময় নৌ পুলিশ সংশ্লিষ্ট অঞ্চলের সিনিয়র অফিসারদের নৌ পথে থাকার নির্দেশনাসহ নদীতে ত্রæটিযুক্ত যানবাহন চলাচল করতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ প্রদান করেন। অবশেষে তিনি নৌপথ নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অগ্রীম শুভেচ্ছা জ্ঞাপন করে মতবিনিময় সভা সমাপ্ত ঘোষণা করেন।
উক্ত মতবিনিময় সভায় নৌপথের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, অতিরিক্ত ডিআইজিবৃন্দ, পুলিশ সুপার ঢাকা রেঞ্জ অফিস, পুলিশ সুপারবৃন্দ নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, লেফটেন্যান্ট কমান্ডার (কোস্ট গার্ড), এডিসি(ট্রাফিক) লালবাগ, এসি ডিএমপি হেডকোয়ার্টার্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিনিধি এবং নৌ পুলিশের সকল অঞ্চলের পুলিশ সুপারসহ নৌ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সরাসরি ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন